মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তরিকুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার ছোট ভাই মিনহাজ (১০) আহত হয়। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ইছাপুরা কবরস্থান সংলগ্ন কৃষক বিল্লাল শেখের জমিতে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ও আহত মিনহাজ শেরপুর সদর উপজেলার শুকলাকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে। সম্প্রতি পরিবারটি  সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকায় কৃষিকাজের জন্য অবস্থান করছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আব্দুস সালাম ও তার দুই ছেলে স্থানীয় কৃষক বিল্লাল শেখের জমিতে ডাটা তোলার কাজ করছিলেন। হঠাৎ বিকেলে বজ্রপাত হলে তরিকুল ও মিনহাজ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করেন। আহত মিনহাজ বর্তমানে চিকিৎসাধীন।কৃষক বিল্লাল শেখ বলেন, আমার জমিতে আব্দুস সালাম ও তার দুই ছেলে নিয়মিত কাজ করতেন। ঘটনার সময় তারা ডাটা তুলছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ছেলেগুলোর ওপর পড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মধ্য শিয়ালদি গ্রামের আলী হোসেন বলেন,আমার বাড়ির ভাড়াটিয়া। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকের কৃষি শ্রমিকের কাজ করতো। এদিন বিকেলে আব্দুস সালামের সাথে তার দুই ছেলে ডাটা তুলতে যায়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী বলেন, বজ্রপাতের আঘাতে দুই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। অন্যজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার
জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সাংকেতিক ভাষার ব্যবহার করা হচ্ছে। মঞ্জের একপাশেই এর ব্যবস্থা করা হয়েছে। শনিবার Read more

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় শাড়ি, মদসহ বিপুল পরিমাণ ঔষধ জব্দ 
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় শাড়ি, মদসহ বিপুল পরিমাণ ঔষধ জব্দ 

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চোরাচালান-মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও মদ এবং বিপুল পরিমাণ Read more

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি
সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে।শনিবার Read more

কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে কোটচাঁদপুর–চৌগাছা সড়কের সলেমানপুর এলাকার Read more

৪ অপরাধে চাকরিচ্যুতির বিধান, সরকারি কর্মচারী অধ্যাদেশ জারি
৪ অপরাধে চাকরিচ্যুতির বিধান, সরকারি কর্মচারী অধ্যাদেশ জারি

চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। রোববার (২৫ মে) সন্ধ্যায় অধ্যাদেশটি জারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন