ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে সেনাবাহিনী আকস্মিক অভিযান চালিয়েছে দিনাজপুর রেলস্টেশনে। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যার দিকে দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে যাত্রীদের ট্রেনের টিকিট নিয়ে কোনো হয়রানি বা কালোবাজারিতে কেউ পড়েছে কি না, খোঁজখবর নেন। দিনাজপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানজীদ আহমেদ ও ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাসুদ আলমের নেতৃত্বে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় ক্যাপ্টেন তানজীদ আহমেদ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জনগণের স্বার্থে শান্তি রক্ষায় যেকোনো সময় সেনাবাহিনী পাশে থাকবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি
খাগড়াছড়িতে মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি

খাগড়াছড়িতে সম্প্রতি ধর্ষণের অভিযোগের ঘটনায় মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। গাইনোকোলজিস্টসহ তিন চিকিৎসকের করা মেডিকেল রিপোর্টের ১০টি Read more

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা

ঈদ পূর্ববর্তী সময়ে দুরপাল্লার যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া Read more

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরের আচমত আলী খান সেতুর ওপর যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার(২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার আচমত আলী Read more

ঢাবি শিক্ষার্থী ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ঢাবি শিক্ষার্থী ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গত ৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের ফিলিস্তিনের ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী সানি সরকারের ওপর নিষিদ্ধ Read more

শত্রুদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিলো ইরান
শত্রুদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিলো ইরান

ইরানের শত্রুদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ জেনারেল মোহাম্মাাদ পাকপৌর।বুধবার (২৫ জুন) জেনারেল Read more

সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা
সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। অতিরিক্ত গরমে নাভিশ্বাস অবস্থা জনজীবনের। এমন অবস্থার মধ্যেই স্বস্তির খবর দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন