ত্রাণের খাবার ও শিশুদের জন্য বিশেষায়িত খাদ্য পৌঁছে দিতে যুদ্ধবিধ্বস্ত গাজায় রওনা দিয়েছে তুরস্কের সহায়তা জাহাজ।বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে আল জাজিরা তার লাইভ আপডেটে জানিয়েছে, দ্য গুডনেস নামে একটি সাহায্য জাহাজ তুরস্কের মেরসিন বন্দর থেকে গাজার মানুষের জন্য ৯০০ টন খাবার এবং শিশুর ফর্মুলা বহন করে রওনা হয়েছে।তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) ১৭টি এনজিও এবং মিশরের রেড ক্রিসেন্টের সমন্বয়ে এই মানবিক ত্রাণ বিতরণের আয়োজন করেছে। দ্য গুডনেস মিশরের এল আরিশ বন্দরের মাধ্যমে উপত্যকায় ত্রাণ পৌঁছে দেবে।তুর্কি সরকার গাজা যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং মধ্যস্থতাকারী ।২০১০ সালে গাজায় ফ্রিডম ফ্লোটিলার পাঠানো ইতিহাসও আছে তুরস্কের। ওই ফ্লোটিলার মাভি মারমারা নামক জাহাজ ইসরায়েলি কমান্ডোদের আক্রমণের শিকার হয় এবং ১০ জন তুর্কি নাগরিক নিহত হয়েছিল।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে তুলকালাম, উপাচার্যসহ আহত ১৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে তুলকালাম, উপাচার্যসহ আহত ১৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে উপাচার্যসহ অন্তত Read more

শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং
শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং

দখলদার ইসরায়েলি কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই Read more

চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক
চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক

যৌথবাহিনীর চেকপোস্টে থামতে বলার পরও মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার মুহূর্তে এক মাদকসেবীকে আটক করা হয়। বুধবার (১৬ এপ্রিল) জেলার Read more

‘স্বাস্থ্য উপদেষ্টা ক্যান্সারে আক্রান্ত, সিঙ্গাপুরে চিকিৎসার বিষয় মানবিক’
‘স্বাস্থ্য উপদেষ্টা ক্যান্সারে আক্রান্ত, সিঙ্গাপুরে চিকিৎসার বিষয় মানবিক’

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারে আক্রান্ত। তিনি অনেক আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এটি একটি মানবিক বিষয় বলে জানিয়েছেন স্থানীয় Read more

শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত : সারজিস আলম
শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া উদ্দেশ্যপ্রনোদিত।"শাপলা" প্রতীক না দেওয়ার সিদ্ধান্তকে Read more

ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান

বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বুধবার (১৮ মার্চ) দুপুরে ঝালকাঠি পৌর এলাকার ঈদবাজার পরিদর্শন করেছেন। তিনি ব্যাবসায়ী এবং গণমাধ্যম কর্মীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন