দীর্ঘ ১৬ বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটালেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী লতা সাবরেওয়াল। ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’ ধারাবাহিক ও ‘বিবাহ’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে জানান, তিনি ও তাঁর স্বামী সঞ্জীব শেঠ আলাদা হয়ে গেছেন।এক আবেগঘন পোস্টে লতা লেখেন, ‘দীর্ঘদিন নীরব থাকার পর জানাচ্ছি, আমি আমার স্বামীর থেকে আলাদা হয়ে গিয়েছি। আমাদের সন্তান আরভের জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। তবে সবার কাছে অনুরোধ, দয়া করে আমার এবং আমার পরিবারের মানসিক শান্তি রক্ষায় এ বিষয়ে প্রশ্ন করা বা যোগাযোগ না করার অনুরোধ জানাচ্ছি।’২০০৯ সালে বিয়ে করেন লতা ও সঞ্জীব। তার আগেই ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’ ধারাবাহিকে অক্ষরার (হিনা খানের চরিত্র) বাবা-মায়ের ভূমিকায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে গড়ে ওঠে তাঁদের সম্পর্ক। বিয়ের পর তাঁদের একমাত্র সন্তান আরভ।তবে সঞ্জীব শেঠের এটি ছিল দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৩ সালে অভিনেত্রী রেশম টিপনিসকে বিয়ে করেছিলেন তিনি। সে সংসার ভেঙে যায় ২০০৪ সালে। রেশম ও সঞ্জীবের দুটি সন্তান ঋষিকা ও মানব।টেলিভিশন ছাড়াও বলিউডের ‘ইশক ভিশক’, ‘বিবাহ’ ও ‘প্রেম রতন ধন পায়ো’ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন লতা সাবরেওয়াল। এছাড়া ‘ইশক মে মারজাওয়ান’, ‘ঘর এক স্বপ্না’, ‘নাগিন’ সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে ছিলেন তিনি। তবে ২০২১ সালে নিয়মিত টেলিভিশন কাজ থেকে সরে আসেন এ অভিনেত্রী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঁচ বছরেও হয়নি সংস্কার, এখনো পড়ে আছে কাঁচা রাস্তা
পাঁচ বছরেও হয়নি সংস্কার, এখনো পড়ে আছে কাঁচা রাস্তা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের প্রধান সংযোগ সড়ক- কাজী আব্দুল করিম মুন্সির সড়ক, দীর্ঘ পাঁচ Read more

ছয় মাসে মালয়েশিয়ায় ২৬ হাজারের বেশি অভিবাসী আটক
ছয় মাসে মালয়েশিয়ায় ২৬ হাজারের বেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ছয় মাসে দেশটির অভিবাসন বিভাগ মোট ২৬ হাজার ২৩৬ জন অভিবাসীকে আটক Read more

বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন Read more

মহাকাশে আছি, অক্সিজেন কেনা লাগবে বলে নারীর থেকে অর্থ নিল প্রতারক
মহাকাশে আছি, অক্সিজেন কেনা লাগবে বলে নারীর থেকে অর্থ নিল প্রতারক

আমি একজন নভোচারী, মহাকাশ অভিযানে এসেছি। তবে হামলার শিকার হয়েছি, এখন অক্সিজেন কিনতে হবে— এসব কথা বলে এক ৮০ বছরের Read more

ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ
ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ছোড়া এসব রকেটের কারণে আজ রবিবার Read more

আনোয়ারায় চোর সন্দেহে অটোচালকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দুই ভাই
আনোয়ারায় চোর সন্দেহে অটোচালকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দুই ভাই

সিএনজি চালককে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর ও পায়ের রগ কেটে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন