সিএনজি চালককে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর ও পায়ের রগ কেটে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। সোমবার (২৮ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধুমিজি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।আহত অটোরিকশা চালকের নাম নিজাম উদ্দিন ওরফে আব্দুল মান্নান (৩২)। তিনি উপজেলার বরুমছড়া ইউনিয়নের শাহ মাজার বাড়ির বাসিন্দা আবু শামার পুত্র।ঘটনার দিন আহত ব্যক্তির ভাই নাজিম উদ্দিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই ভাইকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন— বরুমছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্দারো বাড়ির মৃত শামসুল আলমের ছেলে মো. মনছুর (৩৫) ও মিনহাজ (২২)।পুলিশ সূত্রে জানা যায়, ব্যাটারি চুরির সন্দেহে নিজামকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় মনছুর ও তার স্বজনেরা। একপর্যায়ে তাকে দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং ডান পায়ের রগ কেটে দেয়।এ ঘটনা ঘটে রোববার দিবাগত রাত ৩টার দিকে বরুমছড়া ইউনিয়নের সওদাগর দীঘির পাড় এলাকায়। পরে খবর পেয়ে নিজামের ভাই নাজিম উদ্দিন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক জানান, চোর সন্দেহে মারধরের ঘটনায় আহত যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, আহত যুবকের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং পায়ের রগ কাটা অবস্থায় ছিলেন।আহতের ভাই নাজিম উদ্দিন বলেন, ‘দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, ভাইয়ের ডান পায়ের রগ কেটে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে সে অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, মাথা ও পায়ের রগ কাটা অবস্থায় এক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘মামলার পরপরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আগামীকাল আদালতে পাঠানো হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে ২ উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ
যুক্তরাষ্ট্রে ২ উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে ২টি যাত্রীবাহী জেট উড়োজাহাজের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে Read more

অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, 'উপদেষ্টাদের অনেকেই Read more

করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা
করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা

ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এমন অবস্থায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা Read more

যাত্রা পথে পরিচয়, অপহরণ করে মুক্তিপণ দাবি
যাত্রা পথে পরিচয়, অপহরণ করে মুক্তিপণ দাবি

কিশোরগঞ্জের ভৈরবে অন্তর আহমেদ জয়ী (২৬) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ।  শনিবার(১৯ এপ্রিল) রাতে পৌর শহরের চণ্ডিবের এলাকায় Read more

নাগরপুরে সড়কে কাজ না করে দুই ঠিকাদার প্রতিষ্ঠান উধাও, দুর্ভোগে এলাকাবাসী
নাগরপুরে সড়কে কাজ না করে দুই ঠিকাদার প্রতিষ্ঠান উধাও, দুর্ভোগে এলাকাবাসী

টাঙ্গাইলের নাগরপুর-শাহজানী গয়হাটা ভায়া সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হওয়ার পর মাত্র কয়েকদিন কাজ করার পরই দুই ঠিকাদার প্রতিষ্ঠান Read more

৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু

অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংশোধনের পর প্রথমবারের মতো বড় পরিসরে তালিকা পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। যাচাই–বাছাই ও শুনানি শেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন