নাটোরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় টিএমএসএস মাঠকর্মি মোমিন ইসলাম ও ভ্যান চালক সুরুত আলী নামে দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় টিএমএসএস জোনাইল শাখার ম্যানেজার শরিফুল ইসলাম আহত হয়েছে। আহত শরিফুল ইসলামকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২১ জুন) দুপুরে ও বিকেলে এই দুর্ঘটনা দুটি ঘটে।নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ ও স্থানীয়রা জানান, দুপুরে বড়াইগ্রাম উপজেলার জোনাইল শাখার টিএমএসএস এনজিও ম্যানেজার শরিফুল ইসলাম ও মাঠকর্মি মোমিন ইসলাম এক প্রবাসী গ্রাহকের লোনের জন্য বাড়ী পরিদর্শনে মোটরসাইকেল নিয়ে বের হন। পথে জোনাইল বাজারে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মাঠকর্মি মোমিন ইসলাম মারা যায় এবং ম্যানেজার শরিফুল ইসলাম গুরুতর আহত হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয় এবং আহতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপরদিকে বিকেলে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় গরু বহনকারী মিনি ট্রাকের ধাক্কায় সুরুত আলী নামে এক বৃদ্ধ ভ্যান চালকের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ট্রাক সহ ট্রাকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত সুরুত আলী সদর উপজেলার ঢাকোপাড়া গ্রামের শুকচাঁদ প্রামানিকের ছেলে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেন-রাশিয়ার বন্দি বিনিময় শুরু
ইউক্রেন-রাশিয়ার বন্দি বিনিময় শুরু

ইউক্রেন ও রাশিয়া সোমবার (৯ জুন) যুদ্ধবন্দিদের বিনিময় করেছে, যা আগামী কয়েক দিন ধরে চলবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। Read more

১২ ফেব্রুয়ারিই পাবনার সেই ২টি আসনে নির্বাচন
১২ ফেব্রুয়ারিই পাবনার সেই ২টি আসনে নির্বাচন

গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের Read more

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া Read more

কাজে ব্যস্ত মা, তেলাপোকা মারার ওষুধ খেয়ে ২ বছরের শিশুর মৃত্যু
কাজে ব্যস্ত মা, তেলাপোকা মারার ওষুধ খেয়ে ২ বছরের শিশুর মৃত্যু

রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবা নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে যাত্রাবাড়ীর মাতুয়াইলে Read more

পরকীয়ার বলি ২২ দিনের শিশু, মিরপুরে মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৪
পরকীয়ার বলি ২২ দিনের শিশু, মিরপুরে মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৪

পরকিয়ার জের ধরে ২২ দিনের শিশুকে হত্যা করে লাশ পানিতে ফেলে গুম করে মা ও পরকীয়া প্রেমিক। এ ঘটনায় সংশ্লিষ্ট Read more

নওগাঁয় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁয় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁর পত্নীতলার খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কালাপুর ডাবল ব্রিজ এলাকা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন