টাঙ্গাইলের দেলদুয়ারে ৭লাখ টাকা  মূল্যের ২হাজার ৫ শ’ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল ধ্বংস করা হয়েছে। শনিবার (২১ জুন) উপজেলার সদর ইউনিয়নের টুকনীখোলা গ্রাম থেকে জালগুলি জব্দ করা হয়। নিষিদ্ধ এ জালের মজুতকারী ব্যবসায়ী জাদু মিয়ার টুকনীখোলা নিজ বসতবাড়ীতে মজুত করা জালগুলি গোপন সংবাদের ভিত্তিতে জব্দ করে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্তরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সাথে অবৈধ চায়না দোয়ারী জালের মজুত রাখার অপরাধে ব্যবসায়ী জাদু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাব্বির আহমেদ জানান, দেলদুয়ার উপজেলা মৎস্য সম্পদ রক্ষায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ চায়না দোয়ারী জাল জনৈক ব্যক্তির গুদাম থেকে জব্দ করা হয়। ম্যৎস্য সম্পদ সংরক্ষণ সংশ্লিষ্ট আইনের ধারায় জালগুলো ধ্বংস করা হয়েছে। সেই সাথে জড়িত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দেশী প্রজাতির মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের নজরদারী সহ অভিযান অব্যহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদ থেকে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।বৃহস্পতিবার (১ Read more

১৫০ কেজি বই বিক্রির অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে
১৫০ কেজি বই বিক্রির অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে

সরকার কর্তৃক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রদানের বই বিক্রি করা হয়েছে ভাঙারি দোকানে। তাও আবার দুয়েক কেজি না, ১৫০ কেজিরও বেশি! Read more

গাজায় ১৩ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া
গাজায় ১৩ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

গাজায় খাদ্য ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহকারী মানবিক সংস্থাগুলোর জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা Read more

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৪৫০ কিলোমিটার।দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ Read more

শীতের নিঃশব্দ আগ্রাসন, কুয়াশায় ঢাকা দিনাজপুরের ভোর
শীতের নিঃশব্দ আগ্রাসন, কুয়াশায় ঢাকা দিনাজপুরের ভোর

ভোরের ঘড়িতে তখন ছয়টা বাজে। দিনের আলো আসার কথা থাকলেও দিনাজপুর যেন আলো পেতে দেরি করছে। চারদিক ঘন কুয়াশায় মোড়ানো। Read more

এবার ইউরোপ থেকে ফেরত আসছে ৫২ বাংলাদেশি
এবার ইউরোপ থেকে ফেরত আসছে ৫২ বাংলাদেশি

বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ইতালি, অস্ট্রিয়া, গ্রিস ও সাইপ্রাস থেকে ৫২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে।  আজ বৃহস্পতিবার সকাল ৭টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন