কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদ থেকে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফ নদে এ ঘটনা ঘটে। অপহৃত হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, প্রতি দিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদে শিকারে যায় তারা। এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেকে ধরে নিয়ে যায়। এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয়। এ বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।টেকনাফ নাইথ্যং পাড়া বোট ঘাটের সভাপতি গুরা মিয়া বলেন, যাদের ধরে নিয়ে গেছে আমরা ওদের সম্পর্কে জানি না। তারা হয়তো মিয়ানমারের ওই দিকে খাদ্য পণ্য পাচার এবং অসৎ উদ্দেশ্য মিয়ানমার সীমান্তের কাছাকাছি গেছে। কিছু জেলে আছে মাছ শিকারের জন্য বলে এখান থেকে ওই পাড়ে খাদ্য পণ্য পাচার করে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তীব্র যানজট ও অব্যবস্থাপনায় স্বপ্নভঙ্গ পরীক্ষার্থীদের
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তীব্র যানজট ও অব্যবস্থাপনায় স্বপ্নভঙ্গ পরীক্ষার্থীদের

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সেশনের পরীক্ষার্থীদের জন্য এক চরম ভোগান্তির দিন ছিল আজ শনিবার (১২ এপ্রিল)। দুপুর ৩টা থেকে Read more

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্ট ফেসবুকে, বাউফলে ছাত্রলীগের ৩ নেতা আটক
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্ট ফেসবুকে, বাউফলে ছাত্রলীগের ৩ নেতা আটক

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পরেও পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রলীগের ব্যানারে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় তিন ছাত্রলীগ নেতাকে Read more

ভূঞাপুরে কয়েক গ্রামের মানুষের গলার কাঁটা ১২০ মিটার সড়ক!
ভূঞাপুরে কয়েক গ্রামের মানুষের গলার কাঁটা ১২০ মিটার সড়ক!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাইজবাড়ী-মাদারিয়া সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরমভাবে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সড়কের মাইজবাড়ী Read more

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার
মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ Read more

বাস কাউন্টার নিয়ে লক্ষ্মীপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৬
বাস কাউন্টার নিয়ে লক্ষ্মীপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার ও যাত্রীবাহী বাস কাউন্টারকে কেন্দ্র করে ওয়ার্ড যুবদলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন