৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষার আগে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রার্থী ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পাশাপাশি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন বা ৪৭তম ও ৪৮তম বিসিএসে আবেদন করেছেন—তাদেরকে একটি নির্ধারিত গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য ইংরেজিতে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।এই ফর্ম পূরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন পর্যন্ত।এর আগে গত ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। যেখানে মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।উল্লেখ্য, ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর ২০২৩ সালের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হলে সেখানে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।এই বিসিএসে মোট আবেদন জমা পড়ে ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর। তবে অংশগ্রহণ করেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন, উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯টি ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন–ক্যাডারে নেওয়া হবে আরও ১ হাজার ২২ জন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল
খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল

খাল পুনঃখননকে সরকার শুধুমাত্র একটি কর্মসূচি হিসেবে নয়, বরং দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ও মিঠামইন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষক ও এক নারীর মৃত্যু হয়েছেসোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার Read more

বিশ্ব চা দিবস আজ
বিশ্ব চা দিবস আজ

আজ ২১ মে, বিশ্ব চা দিবস। চা প্রেমীদের দিন এটি। চাইলে দিনটি উদযাপনে একত্রিত হতে পারেন, কিংবা মেতে উঠতে পারেন Read more

রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০
রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

স্কুল সময়ে যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
স্কুল সময়ে যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে স্কুল চলাকালীন তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে Read more

পাবনায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, বিএনপির অফিসে আগুন
পাবনায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, বিএনপির অফিসে আগুন

পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন