দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী আদিবন্দর হিসেবে পরিচিত বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর। বরিশাল জেলা শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার উত্তরে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত এ বন্দর এলাকায় গড়ে উঠেছে প্রায় ৩ হাজার ছোট-বড় দোকান। নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা এ বন্দরটিতে সপ্তাহে দুই দিন, শুক্রবার ও মঙ্গলবার, বিভিন্ন স্থানে হাট-বাজার বসে। এছাড়া প্রতিদিন বাজারে কাজ করতে প্রায় ২০ হাজার লোকজন আসা-যাওয়া করে।এ ছাড়াও, এ বন্দরে রয়েছে অন্তত ১৫টি ব্যাংকের শাখা, নানা ধরনের পাইকারি ও খুচরা দোকানপাট। কিন্তু এত বড় জনসমাগমের একটি গুরুত্বপূর্ণ সমস্যার নাম গণশৌচাগার সংকট। বন্দরে পর্যাপ্ত গণশৌচাগার না থাকায় নারী, বয়স্ক ও শিশুদের পড়তে হয় চরম দুর্ভোগে। এমনটাই জানান তরুণ ছাত্র নেতা মো. নুরুদ্দিন বুদ্ধি।শ্যামলী গাড়ির কাউন্টার ইনচার্জ মো. নয়ন সরদার বলেন, ‘ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে টরকী বাসস্ট্যান্ডে দূরপাল্লার ১৫-২০টি যাত্রীবাহী বাসের কাউন্টার রয়েছে। যাত্রীরাও এই একই সমস্যায় পড়ছেন। স্ট্যান্ডের উত্তর পাশে একটি গণশৌচাগার থাকলেও তা প্রায় ৫ বছর ধরে ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে।’ বিএমএফ গাড়ির কাউন্টারের পরিচালক বিন লাদেন বলেন, ‘এখানে একটি গভীর নলকূপ হলে আমাদের ভালো হয়। এছাড়া যাত্রীদের অভিযোগ, গণশৌচাগার না থাকায় খুবই সমস্যা হয়।’টরকী বন্দর বর্ণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান বলেন, ‘টরকী বন্দর লঞ্চঘাটে একটি গণশৌচাগার ছিল, তা ব্যবহারের অনুপযোগী। এছাড়া, সরকারি খালের মধ্যে অবস্থিত হওয়ায় সেটি উপজেলা প্রশাসন ভেঙে দিয়েছে। এছাড়া, টরকী বাসস্ট্যান্ডে যে গণশৌচাগার আছে, তা এখন ব্যবহারযোগ্য নয়। তাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা জানিয়েছি যে, আমাদের টরকী বাসস্ট্যান্ড, টরকী বন্দর, পুরাতন পুলিশ ক্যাম্প ও টরকী কাটপট্টি এই তিনটি স্থানে গণশৌচাগার প্রয়োজন।’ফলে বাজারে আসা হাজারো মানুষ, বিশেষ করে নারীরা, চরম সমস্যার মধ্যে পড়ছেন। টরকী বন্দরের মতো একটি জনবহুল, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ বন্দরে দ্রুত নতুন গণশৌচাগার নির্মাণ ও পুরনোগুলো সংস্কার না করলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছে বন্দর ব্যবসায়ীরা।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী বলেন, ‘আমি টরকী বন্দরটি ঘুরে দেখেছি। এ বন্দরে গণশৌচাগার দরকার। কিন্তু এ অর্থ বছরে বাজেট না থাকায় এবছর কাজ করা সম্ভব হচ্ছে না। আগামী অর্থ বছরে বাজেট আসলে তখন করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হাতাহাতি ও ভাংচুর
কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হাতাহাতি ও ভাংচুর

কুমিল্লা সদর দক্ষিণে একটি বেসরকারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৭ টার Read more

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মেডিকেল ক্যাম্প
রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মেডিকেল ক্যাম্প

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বেগম খালেদা জিয়ার রুহের Read more

উখিয়ায় টানা বৃষ্টিতে জনজীবন স্থবির
উখিয়ায় টানা বৃষ্টিতে জনজীবন স্থবির

কক্সবাজার ও উখিয়ায় টানা চার দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চলগুলো। দুর্ভোগে পড়েছেন Read more

বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক
বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক

বরগুনার তালতলীতে মো. আঃ ওয়াহাব সিকদার (৫০) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল Read more

রাজশাহী মহানগরকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই: রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই: রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার Read more

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন