সাবেক স্বামী সঞ্জয় কাপুরের শেষকৃত্যে অংশ নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউডের অভিনত্রী কারিশমা কাপুর। এ সময় তার সঙ্গে ছিলো তাদের ২ ছেলে-মেয়ে কিয়ান ও সামাইরা।বৃহস্পতিবার (১৯ জুন) দিল্লির একটি শ্মশানে সঞ্জয়ের শেষকৃত্যানুষ্ঠান হয়েছে। সোশাল মিডিয়ায় সঞ্জয়ের শেষকৃত্যের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে সাদা পোশাকে অশ্রুসজল কারিশমাকে দেখা গেছে। বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। এসময় ছেলে কিয়ানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন কারিশমা।কারিশমার সঙ্গে আরো ছিলেন- তার বোন অভিনেত্রী কারিনা কাপুর খান ও ভগ্নিপতি সাইফ আলী খান। তারা পুরো অনুষ্ঠানে কারিশমাকে আগলে রেখেছেন।গত ১২ জুন যুক্তরাজ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শিল্পপতি সঞ্জয় কাপুর। তার বয়স হয়েছিল ৫৩। গার্ডস পোলো ক্লাবে খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের, এর পর তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপরই তিনি মারা যান, চিকিৎসার কোনো সুযোগই পাওয়া যায়নি।।ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমার বিয়ে হয় ২০০৩ সালের সেপ্টেম্বরে।ওই সময় ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন কারিশমা। একে একে এই দম্পতির সংসারে আসে দুই সন্তান।দাম্পত্য জীবনে বেশ কয়েকবার মাথাচাড়া দিয়ে ওঠে কারিশমার সংসারে ভাঙনের খবর। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন তারা। পরে ২০১৬ সালে বোন কারিনা কাপুর ও তার স্বামী অভিনেতা সাইফ আলি খানের মধ্যস্থতায় বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সেরেছিলেন কারিশমা ও সঞ্জয়।বিচ্ছেদের পর সন্তানদের অভিভাবকত্ব পান কারিশমা, আর সঞ্জয় পেয়েছিলেন নির্দিষ্ট সময় পর সন্তানদেন সঙ্গে দেখাসাক্ষাতের অধিকার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত সরকারের বিরুদ্ধে এক্সের মামলা
ভারত সরকারের বিরুদ্ধে এক্সের মামলা

ভারতের ইন্টারনেট সেন্সরশিপ নীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার)। প্রতিষ্ঠানটির দাবি, ভারত সরকারের পক্ষ থেকে Read more

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে রাজধানীর হযরত Read more

চোখের সামনে মা-বাবা, ভাই-বোনের পাশাপাশি ৪ কবর
চোখের সামনে মা-বাবা, ভাই-বোনের পাশাপাশি ৪ কবর

তিন ভাই ও এক বোনের পরিবারে সাত বছরের সাহেদ আশরাফ ছিল সবার ছোট। ছিল সবার আদরের। দুর্ঘটনায় মা, বাবা ও Read more

ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটের আবেদন শেষ কাল
ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটের আবেদন শেষ কাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উপাদানকল্প কলেজের গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ও প্রযুক্তি ইউনিটে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হচ্ছে Read more

চুরি হওয়া সাদাপাথর উদ্ধার করে আগের জায়গায় ফিরিয়ে দেয়া হবে: জেলা প্রশাসন
চুরি হওয়া সাদাপাথর উদ্ধার করে আগের জায়গায় ফিরিয়ে দেয়া হবে: জেলা প্রশাসন

সিলেটের ভোলাগঞ্জের পর্যটন এলাকা থেকে চুরি হওয়া সাদাপাথর উদ্ধার করে আগের জায়গায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা প্রশাসন।বুধবার (১৩ Read more

কুমিল্লায় ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ ‘স্ক্যাবিস’
কুমিল্লায় ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ ‘স্ক্যাবিস’

কুমিল্লার শহর ও গ্রামের নানা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে এক প্রকার সংক্রামক চর্মরোগ ‘স্ক্যাবিস’। সাধারণত হাত, পা, পেট, ঘাড়, কোমরসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন