ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উপাদানকল্প কলেজের গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ও প্রযুক্তি ইউনিটে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল সোমবার।সোমবার (০৭ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছুরা ভর্তি সংশ্লিষ্ট নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর আগে গত ৬ জানুয়ারি উপাদানকল্পে পরিচালিত ওই দুই ইউনিটের ভর্তির আবেদন শুরু হয়। আগামী ১৭ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২ পর্যন্ত প্রযুক্তি ইউনিট এবং ২ মে বেলা ১১টা ১২টা পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।প্রসঙ্গত, প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলোর ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। এর মধ্যে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১টি টেক্সটাইল ইনস্টিটিউট। ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩টি সরকারি কলেজ এবং ১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড ২টি বেসরকারি কলেজ। গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে একটি সরকারি কলেজ ও বাকি পাঁচটি বেসরকারি কলেজ রয়েছে। ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি বিষয়ক কলেজগুলো হলো, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স কলেজ, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আকিজ কলেজ অব হোম ইকনমিক্স এবং বরিশাল হোম ইকনমিক্স কলেজ।ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট (https://collegeadmission.eis.du.ac.bd) ব্রাউজ করে এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ১০ মাস পরও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে এখনো সগর্বে শোভা পাচ্ছে শেখ হাসিনার হাসিমাখা Read more

মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি দখলের অভিযোগ
মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি দখলের অভিযোগ

ঐতিহ্যবাহী বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব (মুসলিম ইনস্টিটিউট) ও মাঠ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্লাব কর্তৃপক্ষ। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে Read more

রোনালদোর আয় মেসির দ্বিগুণ
রোনালদোর আয় মেসির দ্বিগুণ

বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের পারিশ্রমিক ও আয়ের হিসেব বরাবরই আলোচনার বিষয়। মাঠের সাফল্যের পাশাপাশি কোন খেলোয়াড় আর্থিকভাবে কতটা এগিয়ে তা জানতে Read more

এশিয়া কাপের সুপার ফোরের সূচি
এশিয়া কাপের সুপার ফোরের সূচি

চলমান এশিয়া কাপে সকল জটিল হিসাব-নিকাশ আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। Read more

কী কম্বিনেশনে নামব, এখনই বলব না: শান্ত
কী কম্বিনেশনে নামব, এখনই বলব না: শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল। দুই টেস্টের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে আছেন মাত্র দুইজন ওপেনার। Read more

ই-বাইক পাচ্ছেন পোস্টম্যানরা
ই-বাইক পাচ্ছেন পোস্টম্যানরা

বাংলাদেশ ডাক বিভাগের সেবার মান বাড়ানোর জন্য রানার বা পোস্টম্যানদের সময় বাঁচাতে দেওয়া হবে ইলেকট্রিক বাইক (ই-বাইক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন