টাঙ্গাইল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা ঘর চাইনিজ রেস্টুরেন্টে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীম সভাপতি এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাই টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মির্জা মাসুদ, যুগ্ম সম্পাদক এশিয়ান টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফা, কোষাধ্যক্ষ জিটিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মহিউদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক আরটিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি কামাল হোসেন এবং ক্রীড়া সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার সখিপুর প্রতিনিধি আনোয়ার কবির।এর আগে সকালে সাধারণ সভায় সভাপতিত্ব করেন দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার  শামসাদুল আখতার শামীম। এতে অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, প্রবীণ সাংবাদিক বিমান বিহারী দাস ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি নাসিম এম খান রুনু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভি ও আমার দেশের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মহব্বত হোসেন। সভায় টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৭০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাবে ১৭২ জনের প্রাণহানি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাবে ১৭২ জনের প্রাণহানি

উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে প্রাণঘাতী কলেরার ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটিতে মাত্র এক সপ্তাহে অন্তত ২ হাজার ৭০০ জন Read more

বদনজর থেকে রক্ষা পেতে যে আমল ও দোয়া করবেন
বদনজর থেকে রক্ষা পেতে যে আমল ও দোয়া করবেন

মানুষের উপর বিভিন্ন কারণে বদনজর বা কুদৃষ্টি পড়তে পারে। এটি বদনজর শুধু মানুষের দৃষ্টিকোণ থেকে হয় না বরং বদজিন থেকেও  Read more

ইউক্রেনে একটানা ১২ ঘণ্টা হামলা রাশিয়ার
ইউক্রেনে একটানা ১২ ঘণ্টা হামলা রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রোববার  সংঘটিত ওই হামলায় Read more

ভাঙ্গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
ভাঙ্গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ও বিদ্যুতের Read more

৪০ টাকার কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা
৪০ টাকার কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা

নওগাঁয় হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৫ থেকে ৬ গুণ দাম বেড়েছে এই কাঁচা পণ্যটির। বর্তমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন