উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে প্রাণঘাতী কলেরার ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটিতে মাত্র এক সপ্তাহে অন্তত ২ হাজার ৭০০ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে এই রোগে মারা গেছেন কমপক্ষে ১৭২ জন। মঙ্গলবার সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেশটিতে কলেরায় আক্রান্ত ও প্রাণহানির এই তথ্য প্রকাশ করা হয়েছে।এতে বলা হয়েছে, দেশে কলেরায় আক্রান্তদের ৯০ শতাংশই রাজধানী খার্তুমের বাসিন্দা। সম্প্রতি খার্তুমে একাধিক ড্রোন হামলার কারণে পানি ও বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আর এই হামলার ঘটনায় দেশটির আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দায়ী বলে অভিযোগ করা হয়েছে। ক্ষমতার দ্বন্দ্ব নিয় দেশটির সেনাবাহিনীর সঙ্গে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই চালিয়ে আসছে আরএসএফ।দেশটির দক্ষিণ, মধ্য ও উত্তরাঞ্চলেও কলেরা আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে। অতীতে আফ্রিকার এই দেশটিতে কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ দেশটির সরকারের নানামুখী পদক্ষেপের কারণে এই মহামারির অবসান ঘটলেও সম্প্রতি আবারও প্রাদুর্ভাব শুরু হয়েছে।সুদানের দুই বাহিনীর মাঝে যুদ্ধ শুরুর পর থেকে এই প্রাদুর্ভাব আরও ভয়াবহ হয়ে উঠছে। যুদ্ধের কারণে দেশটিতে বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য অবকাঠামো ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে।গত মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গত তিন সপ্তাহে দেশজুড়ে ২ হাজার ৩০০ জনের বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৫১ জন; যাদের ৯০ শতাংশই খার্তুম রাজ্যের বাসিন্দা।চলতি মাসে রাজধানী খার্তুমের তিনটি বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালায় আরএসএফ। তবে সেনাবাহিনীর হামলার মুখে গত সপ্তাহে রাজধানীর শেষ ঘাঁটিগুলো থেকে পিছু হটতে বাধ্য হয় দেশটির এই আধা-সামরিক বাহিনী।আরএসএফের হামলায় বিদ্যুৎ বিভ্রাট তৈরি এবং স্থানীয় পানি সরবরাহ ব্যবস্থা অচল হয়ে যায়। আন্তর্জাতিক মেডিক্যাল সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) তথ্য অনুযায়ী, দুই বাহিনীর লড়াইয়ের কারণে লোকজন অনিরাপদ পানির উৎস ব্যবহারে বাধ্য হয়েছে।এমএসএফের খার্তুমের মেডিকেল কো-অর্ডিনেটর সোলায়মান আম্মার বলেন, ‘‘পানি পরিশোধন কেন্দ্রগুলোতে বর্তমানে বিদ্যুৎ সংযোগ নেই। যে কারণে তারা নীল নদের পানি পরিশোধন ও সরবরাহ করতে পারছেন না।তীব্র ডায়রিয়া-জনিত রোগ কলেরা। যা সাধারণত দূষিত পানি বা খাবারে মাধ্যমে ছড়ায়। আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে এই রোগের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব না হলে কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। পরিষ্কার পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং সময়মতো চিকিৎসা পেলে সহজেই প্রতিরোধ ও নিরাময় করা যায় এই রোগের।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, যুদ্ধের কারণে সুদানের দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে একেবারে ‘‘ভেঙে পড়ার’’ দ্বারপ্রান্তে রয়েছে। সুদানের চিকিৎসকদের সংগঠন ডক্টরস ইউনিয়ন বলছে, যুদ্ধের কারণে দেশের ৯০ শতাংশের বেশি হাসপাতাল কোনো না কোনো সময় রোগীদের সেবাদান বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এছাড়া প্রায়ই দেশটির হাসপাতালগুলোতে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটছে।তৃতীয় বছরে গড়ানো এই যুদ্ধে আফ্রিকার দেশটিতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। একই সময়ে বাস্তুচ্যুত হয়েছেন আরও ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ। সূত্র: এএফপি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে Read more

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেখানে পৌঁছেছেন Read more

টাঙ্গাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু
টাঙ্গাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীসহ  ২ জনের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল ও সখীপুরে সাপের কামড়ে এক স্কুল ছাত্রীসহ ২ জনের মৃত্যু  হয়েছে।সখীপুরে কালমেঘা দক্ষিণপাড়া  ও ঘাটাইলের যুগিয়া টেঙ্গর এলাকায় Read more

চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনে ফরম তুলেছেন ১৪১ প্রার্থী
চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনে ফরম তুলেছেন ১৪১ প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪১ জন প্রার্থী। এদিন Read more

কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে সিএনজিসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে আদর্শ সদর Read more

সড়কে দুর্ঘটনা কমাতে লিফলেট বিতরণ করেন ‛আমরা আমতলীবাসী’ সংগঠন
সড়কে দুর্ঘটনা কমাতে লিফলেট বিতরণ করেন ‛আমরা আমতলীবাসী’ সংগঠন

শীতকালে ঘন কুয়াশা যেন প্রকৃতির এক বিপদসংকেত। কুয়াশা অতিমাত্রায় ঘন হলে আশপাশের সবকিছু ঢেকে যায়, এমনকি কাছের জিনিসও স্পষ্টভাবে দেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন