ইসরাইলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় কারমিয়েল শহরে একটি  আশ্রয়কেন্দ্রে হার্ট অ্যাটাকে ৫১ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়েছে। ইসরাইলের জরুরি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরাইলের।নারীটি হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠার পর আশ্রয়কেন্দ্রে ছিলেন। সেখানেই তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং পরে অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।এছাড়া উত্তরাঞ্চলীয় হাইফা শহরে ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মোট ২৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে একজন ১৬ বছর বয়সি কিশোর, যিনি শরীরের ওপরাংশে শারপনেলের আঘাত পেয়েছেন। দুই পুরুষ, বয়স যথাক্রমে ৫৪ ও ৪০, যাদের নিচের অংশে গুরুতর আঘাত লেগেছে। বাকি ২০ জন হালকা আঘাত পেয়েছেন বলে জানিয়েছে এমডিএ।ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এ হামলায় মোট ২৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে চ্যানেল-১২ বলছে, মোট ৩৯টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।এদিকে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির অধীন ইয়াং জার্নালিস্টস ক্লাব জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহরে বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।আল–জাজিরার খবরে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহান বিজয় দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা
মহান বিজয় দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে সরকার বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক Read more

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি, কমতে শুরু করেছে দাম
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি, কমতে শুরু করেছে দাম

দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর চলতি মাসের ১২ আগস্ট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু Read more

আলজেরিয়ার প্রধানমন্ত্রী হলেন সিফি ঘরিব
আলজেরিয়ার প্রধানমন্ত্রী হলেন সিফি ঘরিব

আলজেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সিফি ঘরিবকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন। রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় এ তথ্য জানিয়েছে। Read more

দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু
দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুরে বিকেল ৪টার দিকে Read more

আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা
আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা

গাজীপুরের কাপাসিয়ায় জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে যোগ দিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু Read more

প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটের পরে এবার উদীচীতে আগুন
প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটের পরে এবার উদীচীতে আগুন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর শোকে জাতি যখন চরম দুঃখ-ভারাক্রান্ত, ক্ষোভে-বিক্ষোভে উত্তাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন