বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বড়ইতলী ঝর্ণা দেখতে গিয়ে ঢলের পানিতে নিখোঁজ হওয়া ছাত্র মেহরাবের লাশ ৪ দিন পর রেজু ব্রীজ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, মেহরাবের জেঠাতো ভাই সাজেদুল করিম।শুক্রবার (২০ জুন)  দুপুর আড়াইটায় প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে নিশ্চিত হন এটি মেহরাবের লাশ। পরে লাশটি উদ্ধার করে বাড়িতে আনা হয়। বাদে আছর তাকে দাফন করা হয়।মেহরাবের মা ফরহানা বেগম বলেন,তার ছেলে কুরআনে হাফেজ। সে চট্টগ্রামের একটি মাদরাসায় দাখিল দশম শ্রেণিতে পড়ে।মেহরাবের জেঠাত ভাই সাজেদুর রহমান জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে ১৮ জন বন্ধু উপজেলার ঘুমধুম ইউনিয়নের অতিদুর্গম ৯ নম্বর ওয়ার্ড পাহাড় বেষ্টিত বরইতলী ঝরনায় গোসলে নামে তারা। তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। গোসল সেরে দুপুর ১টার দিকে তারা বাড়ি ফিরে আসতে গিয়ে ধসে পড়া একটি পাহাড়ে দাঁড়িয়েছিল। সেখানে সে সহ ৩ বন্ধু পাহাড় ধসে তলিয়ে যাচ্ছিল। নিখোঁজ মেহরাব সহ কয়েকজন মিলে তাদেরকে উদ্ধার করে।তিনি আরো জানায়, ধসে পড়া পাহাড় থেকে দ্রুত সরে গিয়ে তারা সবাই বাড়ি ফেরার পথে ঝর্ণার পাশের ছড়া দিয়ে পার হওয়ার সময় ভেসে যায় মেহরাব। আমি অনেক চেষ্টা করেছিলাম মেহরাবকে বাঁচাতে। স্রোতের তীব্রতায় তাকে উদ্ধার করা সম্ভব হয় নি।নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, মঙ্গলবার (১৭ জুন) ছাত্র মেহরাব হোসাইন (১৮) নিঁখোজ হন ঘুমধুম বরইতলী ঝর্ণা এলাকায়। ঝর্ণার পাশ দিয়ে বয়ে যাওয়া বড়ইতলী খালের পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায়। তার বাড়ি কক্সবাজারের উখিয়ার মরিচ্যায়।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো.মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের এক অভিজ্ঞ দলকে পাঠানো হয়, তারা গত বুধবার সারাদিন চেষ্ঠা করেও লাশ উদ্ধার করতে পারেনি, আজ উদ্ধার হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় অস্ত্র কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার
চকরিয়ায় অস্ত্র কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া গেছে ও সে সাথে অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ জুন) ভোর রাতে Read more

ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত, নিহত ১৩: সেন্টকম
ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত, নিহত ১৩: সেন্টকম

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ২৯০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ Read more

ইরানে নিহতের সংখ্যা ৪৫০ জনেরও বেশি
ইরানে নিহতের সংখ্যা ৪৫০ জনেরও বেশি

ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪৫২ জন এবং ৬৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে বাঘের গালিবাফ, কে তিনি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে বাঘের গালিবাফ, কে তিনি

ইরানের পার্লমেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসছেন। পাকিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী Read more

নিবন্ধন পেয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
নিবন্ধন পেয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। রায়ের পরে ফেসবুকে Read more

পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ
পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের পুলিশ বাহিনীতে অস্থিরতা দেখা দেয়। অনেক কর্মকর্তা, বিশেষ করে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন