সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর সরকারি কলেজের আয়োজনে সেমিনার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ জুন) সকাল ৯টায় শাহজাদপুর সরকারি কলেজের বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলায় কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকের ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ আজাদ খান।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম ও উল্লাপাড়া আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফ। এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজাদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফাহিমা ইয়াসমিন লিলি।বেলা ১১টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ ঔটমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ আজাদ খান।উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রফেসর সুলতানা সালমা হোসেন, প্রফেসর মোঃ রেজাউল করিম, প্রফেসর মোঃ শরীফ উস সাঈদ, মোঃ রেজাউল করিম, প্রফেসর মোহাম্মদ ইয়াসিন আলী, ও মোঃ কামরুজ্জামান প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিব।বিকাল ৩টায় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
