ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমান ভারতীয় ঔষধ, কসমেটিক্স, মেহেদী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৬৪ হাজার ৫শত টাকা।শুক্রবার (২০ জুন) ভোর রাতে উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় জব্দ করা হয়। বিজিবি জানায়, উপজেলার ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় চিনাকান্দি বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা রাজাপাড়া নামক স্থানে ৬৯৫ প্যাকেট ভারতীয় ঔষধ, ১৩৯ প্যাকেট ভারতীয় কসমেটিক্স এবং ৩৬০ পিস ভারতীয় মেহেদী ফেলে পালিয়ে যায়। সুনামগঞ্জ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানায়, আটককৃত ভারতীয় ঔষধ, কসমেটিক্স ও মেহেদী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করলেও পরের দুই ম্যাচ হেরে এখন ব্যাকফুটে আছে বাংলাদেশ। সেই হারের বৃত্ত ভাঙার লক্ষ্যে Read more

ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গ্রাম, পাড়া ও মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’। সারা বছর অল্প Read more

সরকারি কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতি পরিহারের আহ্বান ধর্ম উপদেষ্টার
সরকারি কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতি পরিহারের আহ্বান ধর্ম উপদেষ্টার

সরকারি কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতির মতো ঘৃণ্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ Read more

সিদ্ধিরগঞ্জে বোবা ডাকাত নূর ছালাম গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে বোবা ডাকাত নূর ছালাম গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম ওরফে বোবা ডাকাত (৬০) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব
দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ  আব্দুর রব বলেছেন,  বাংলাদেশে জামায়াতে ইসলামী সকল গণতান্ত্রিক আন্দোলনে মুখ্য ভুমিকা পালন করে Read more

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন