“শিক্ষা চাই, রাজনীতি নয়”, “রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের নবগঠিত বিতর্কিত ছাত্রদলের কমিটি বাতিল ও উক্ত কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কলেজ ক্যাম্পাসকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৬ মে) সকালে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি কলেজ গেইট থেকে শুরু হয়ে কলেজের ক্যান্টিনের সামনে গিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের আওয়ামী দমন নিপীড়নের সমর্থনকারী ও পলাতক আওয়ামীলীগ নেতার ছেলে মো. জনিকে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ শাখার সভাপতি ঘোষণা করে একটি বিতর্কিত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্রুত বাতিল করতে হবে এবং আমরা মনে করি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতির প্রভাবের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ থেকে বঞ্চিত হবে। তারা বলেন, আমরা অতীতেও দেখেছি আমাদের কলেজ ক্যাম্পাসটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত ছিলো। ক্যাম্পাসে সহাবস্থান ও মুক্ত চিন্তার পরিবেশ বজায় রাখতে হলে রাজনীতি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান দূরে রাখতে হবে। তাই আমরা অতীতের মতো আমাদের কলেজ ক্যাম্পাসকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত দেখতে চাই এবং গঠিত ছাত্রদলের বিতর্কিত কমিটি দ্রুত বাতিলের দাবী জানাচ্ছি।এব্যাপারে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হুসেন বলেন, শিক্ষার্থীরা স্বপ্রণোদিতভাবে কলেজ ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার দাবীতে মানববন্ধন করেছেন। তিনি অতীতের মতো কলেজে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই ছিনতাই
ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই ছিনতাই

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সিগনালে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে এক যুবককে চাপাতি হাতে ছিনতাই Read more

পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা
পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে Read more

সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার
সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নসংক্রান্ত আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থনকে Read more

ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি
ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ৬ দিন ধরে ঘন কুয়াশা,আর হিমশীতল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট Read more

অক্টোবরে আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প: মালয়েশীয় প্রধানমন্ত্রী
অক্টোবরে আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প: মালয়েশীয় প্রধানমন্ত্রী

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান-এর আসন্ন শীর্ষ সম্মেলনে অংশ নিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন