ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো পরিকল্পনায় ইউক্রেন, রাশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র— এই চার পক্ষের স্বাক্ষর থাকা উচিত।সোমবার (২৯ ডিসেম্বর) জেলেনস্কি সাংবাদিকদের বলেন, যে কোনো পরিকল্পনাই হোক না কেনো, এই চার পক্ষের স্বাক্ষরে অনুমোদিত হতে হবে।তিনি আরও বলেন, কিয়েভ আশা করছে, চুক্তির পথে ‘দ্রুত অগ্রসর হতে’।এদিকে, শান্তি চুক্তি হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ১৫ বছরের জন্য ‘নিরাপত্তা গ্যারান্টি’ দেবেন বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে তিনি ৩০-৫০ বছরের জন্য গ্যারান্টি চান।বিষয়টি এখনো প্রস্তাবিত জানিয়ে তিনি বলেন, ‘এই নথিটি ১৫ বছরের জন্য বৈধ, যার মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমি প্রেসিডেন্টের (ট্রাম্প) কাছে বিষয়টি উত্থাপন করেছি। আমি তাকে বলেছি, প্রায় ১৫ বছর ধরে চলছে…এই কারণেই আমরা সত্যিই দীর্ঘমেয়াদী গ্যারান্টি পেতে চাই।’তিনি আরও বলেন, ‘আমি তাকে বলেছি, আমরা ৩০-৪০ অথবা ৫০ বছরের জন্য গ্যারান্টির সম্ভাবনা বিবেচনা করতে চাই। প্রেসিডেন্ট (ট্রাম্প) বলেছেন, তিনি এটি নিয়ে ভাববেন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও Read more

জেন-জি বিক্ষোভে উত্তাল পেরু, জরুরি অবস্থা ঘোষণা
জেন-জি বিক্ষোভে উত্তাল পেরু, জরুরি অবস্থা ঘোষণা

জেন জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিন আমেরিকার দেশ পেরু। এর জেরে রাজধানী লিমায় ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা Read more

শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ, এক চার্জে চলবে ১৪ দিন
শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ,  এক চার্জে চলবে ১৪ দিন

জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা সংস্থা শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ। রেডমি ওয়াচ মুভ আসছে অ্যামোলেড ডিসপ্লেতে। স্মার্টওয়াচটি একটি ১.৮৫ ইঞ্চি আয়তক্ষেত্রাকার ডিসপ্লে Read more

জেরুজালেমে ভয়াবহ হামলায় ৬ ইসরায়েলি নিহত
জেরুজালেমে ভয়াবহ হামলায় ৬ ইসরায়েলি নিহত

ইসরায়েলের জেরুজালেমের একটি বাসস্টপে হামলা চালিয়েছে দুই ফিলিস্তিনি বন্দুকধারী। এতে ওই বাসস্টপে অপেক্ষমান যাত্রীদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।সোমবার Read more

বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

বরিশালের উজিরপুরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে শাহ আলম খান (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বরাকোঠা Read more

আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসাতে দক্ষিণ সিটিকে চিঠি
আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসাতে দক্ষিণ সিটিকে চিঠি

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট না বসাতে এবং এ সংক্রান্ত কোনো টেন্ডার না দেওয়ার অনুরোধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন