জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় পুরান ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পরবর্তীতে রাত ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অগণিত মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় সংসদের আমানুল্লাহ আমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম ও জবি ছাত্রশিবির নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি আবু সাদিক (সাদিক কায়েম) ও সহকারী সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।তার সহপাঠী ড্যানি বলেন, ‘আমার বন্ধু পবিত্র জুমার দিন মারা গেছেন, আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করেন।’ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমানুল্লাহ আমান বলেন, ‘আমাদের সব সময় ভালো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। হাসিবের জন্য আমরা সবাই দোয়া করব।’ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘হাসিব ভাই জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিল। তার সেই অবদানের জন্য আল্লাহ তাকে নাজাত দান করুন।’শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘হাসিব জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক ছিল। তার মৃত্যুতে দলমত নির্বিশেষে সবাই শোক প্রকাশ করেছেন।’ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হাসিব আমাদের পরিবারের সবার কাছে অত্যন্ত প্রিয় ছিল। তার মৃত্যু মেনে নেওয়া কঠিন। জুলাই আন্দোলনে সে মিরপুরে সক্রিয় ভূমিকা রেখেছিল। আমরা তাকে ডাকসুর নেতৃত্বে ভেবেছিলাম, কিন্তু সে আমাদের ছেড়ে চলে গেল।’বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম বলেন, ‘হাসিবের মৃত্যু আমাদের জন্য অপ্রত্যাশিত। সে জুলাই-আগস্টে মিরপুরে সক্রিয় ছিল। তার পরিবারের সঙ্গেও আমার সম্পর্ক ছিল। আল্লাহ তার পরিবারকে শোক সহ্য করার তৌফিক দান করুন।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, ‘আজ জবি পরিবার একজন মেধাবী শিক্ষার্থীকে হারাল। ক্যাম্পাসে সব দলকে নিয়ে আমরা যে বাগান বানিয়েছিলাম, তার একটি ফুল আজ ঝরে গেলো। তার কোনো আর্থিক লেনদেন থাকলে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো।’মরহুম হাসিবুর রহমান ছিলেন জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।ফাহিম হাসনাত/এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়ক দুর্ঘটনায় পঙ্গু হাসান, চলছে অভাব-অনটনের নির্মম লড়াই
সড়ক দুর্ঘটনায় পঙ্গু হাসান, চলছে অভাব-অনটনের নির্মম লড়াই

হাসান আলী (৪৪) জরাজীর্ণ ঘরের বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে বাইরে আলো দেখার সাথে সাথে ফেলছেন দীর্ঘ শ্বাস। একসময় সবকিছু স্বাভাবিক Read more

শেখ হাসিনার মামলায় জবানবন্দিতে যা বলেছেন বদরুদ্দীন উমর
শেখ হাসিনার মামলায় জবানবন্দিতে যা বলেছেন বদরুদ্দীন উমর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত বদরুদ্দীন উমর। মৃত্যুর আগে এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে Read more

কবি নজরুল কলেজে সিওয়াইবি’র উদ্যোগে ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ
কবি নজরুল কলেজে সিওয়াইবি’র উদ্যোগে ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর উদ্যোগে এবং কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)-এর সহযোগিতায় একটি ক্যারিয়ার উন্নয়নমূলক Read more

নান্দাইলে গভীর রাতে বাড়িঘরে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট
নান্দাইলে গভীর রাতে বাড়িঘরে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট

ময়মনসিংহের নান্দাইলে অস্ত্রের মুখে ৫টি বসতঘর ভাংচুরসহ নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।সোমবার (১৫ এপ্রিল) দিবাগত Read more

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর
জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

জুলাইযোদ্ধা তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন