কুষ্টিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম রুপল (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনী বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত রুপল কুষ্টিয়া শহরের আরুয়াপাড়া এলাকার আয়ুব আলীর ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়িক কাজ শেষে কুমারখালী থেকে মোটরসাইকেলে শহরের বাসায় ফিরছিলেন রুপল। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি ছিল অত্যন্ত মর্মান্তিক। ধাক্কা লাগার পরপরই রুপল ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।নিহত রুপল মোবাইল এক্সেসরিজ সরবরাহ ও বকেয়া আদায়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার দিনও তিনি এ সংক্রান্ত কাজে কুমারখালী গিয়েছিলেন।দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। ঘটনায় কুষ্টিয়ার ছাত্রদল ও স্থানীয় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) Read more

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের পর্দা উঠবে আজ (৩ জানুয়ারি)। নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে স্থায়ী ভেন্যু বাংলাদেশ Read more

রাজধানীর দুই সড়কে পাইপলাইনের কাজ করবে ওয়াসা, তীব্র যানজটের শঙ্কা
রাজধানীর দুই সড়কে পাইপলাইনের কাজ করবে ওয়াসা, তীব্র যানজটের শঙ্কা

রাজধানীতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে পাইপলাইন সম্প্রসারণের কাজ শুরু করবে ঢাকা ওয়াসা। ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ এর (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট Read more

জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ফের উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান। জেলে বসেই সরকার পতনে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল Read more

আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। Read more

এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন
এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন