চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মো. সাগর (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাগর জীবননগর পৌর শহরের হাসপাতাল পাড়ার মো. হাফিজুল ইসলামের ছেলে।জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা বৃহস্পতিবার বিকেল সোয়া ২ টার সময় জীবননগর পৌর শহরের হাসপাতাল পাড়ায় মাদক বিরোধী অভিযান চালায়।এ সময় পুলিশ সদস্যরা ওই পাড়ার মো. হাফিজুলের বসত ঘরে তল্লাশি চালায়। এ সময় মাদক কারবারি মো. সাগরকে গ্রেফতার করে তার হেফাজত হতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় উন্নয়ন প্রকল্প ও সেতুর স্থান পরিদর্শন করলেন এমপি রতন
গজারিয়ায় উন্নয়ন প্রকল্প ও সেতুর স্থান পরিদর্শন করলেন এমপি রতন

গজারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও একাধিক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।শুক্রবার (৩ Read more

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

নরসিংদীর রায়পুরায় বিবাধধমান দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হবার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ মে) Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ নামক স্থানে চলন্ত সিএনজি থেকে মহাসড়কে পড়ে ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে জালাল উদ্দিন (৫০) নামের Read more

সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ
সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ

সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের সদস্যদের সংঘাত ছড়িয়ে পড়েছে। রোববার আইনশৃঙ্খলাবাহিনীর Read more

এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট
এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ করার পর এবার দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) Read more

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার পুলিশ রিপোর্ট আসার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন