বিবাহের ১০দিন পরে একতরফা তালাক নোটিশ প্রদানের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। একই সাথে স্ত্রী’র স্বীকৃতি ও সংসার করার দাবিতে জানিয়েছেন ওই নারী।বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় রাজবাড়ীর পাংশায় সাংবাদিকের কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন করেন ওই নারী। অভিযুক্ত ওই স্বামীর নাম মো. মতিউর রহমান (৩৬)। তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলকান্দ্রা গ্রামের মৃত সাত্তার মোল্লিকের ছেলে।ভুক্তভোগী ওই নারী রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কোনাইল গ্রামের গোলাম মাওলার কণ্যা। রোকসানা খাতুন (৩০)।সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী ওই নারী বলেন, ফেসবুকের মাধ্যমে মো. মতিউর রহমারেন সাথে পরিচয় হয়। এ পর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসের ২ তারিখে ইসলামী সরিয়ত মোতাবেক আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। চলতি বছরের মে মাসে আমাদের কাবিন রেজিস্ট্রেশন হয়।কাবিন রেজিস্ট্রেশন হওয়ার ১০দিনের মাথায় আমাকে একতরফা তালাক নোটিশ প্রদান করে। পরে আমি স্ত্রীর অধীকার নিয়ে তার গ্রামের বাড়ীতে যাই। এ সময় মতিউর ও তার ভাইবোন সহ সকলেই আমার সাথে খারাপ আচরন করে এবং প্রান নাশের হুমকি দিয়ে তার বাড়ী থেকে বের করে দেয়।পরে আমি কোন উপায় না পেয়ে গত ১৫জুন তারিখে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ দেওয়ার পর থেকে আমাকে নানা হুমকি প্রদান করে যাচ্ছে মতিউর রহমান। এই সংবাদিক সম্মেলনের মধ্যেমে স্ত্রী’র স্বীকৃতি চাই এবং আমার স্বামীর (মতিউর রহমান) সাথে সংসার করা সহ আমার নায্য অধিকারের দাবি জানাই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মার চরে সন্ত্রাসীদের আস্তানা, উচ্ছেদের দাবি
পদ্মার চরে সন্ত্রাসীদের আস্তানা, উচ্ছেদের দাবি

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন সংলগ্ন কুষ্টিয়া ও লালপুর অংশের পদ্মা নদীর চরাঞ্চলে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের আস্তানা উচ্ছেদ, নদীপাড়ের বাসিন্দাদের Read more

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা জানিয়েছে, সোমবার দুপুরে আগামীর কর্মসূচি ও দাবি Read more

লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি
লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এ হারের পরই টুর্নামেন্টে অংশগ্রহণ Read more

দুই দফা বাড়ার পর দাম কমলো স্বর্ণের
দুই দফা বাড়ার পর দাম কমলো স্বর্ণের

দুই দফা বাড়ার পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার Read more

পরীক্ষায় অনিয়মের সংবাদ প্রকাশে জেরে শিক্ষকদের হামলা!
পরীক্ষায় অনিয়মের সংবাদ প্রকাশে জেরে শিক্ষকদের হামলা!

খানসামা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষকদের ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দেওয়ার অনিয়মের সংবাদ প্রকাশের পর একদিকে সাংবাদিকের Read more

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নারীর মরদেহ
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নারীর মরদেহ

কিশোরগঞ্জের ইটনায় থালা-বাসন পরিষ্কার করতে গিয়ে ধনু নদীতে ডুবে নিখোঁজ পার্বতী রানী বিশ্বাস (৫০) এর ৪৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন