ঐতিহ্য ধরে রাখতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আবারও ফেরি চলাচল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পদ্মা নদী রক্ষায় ড্রেজিংয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে শিমুলিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘উন্নত বিশ্বে নদী রক্ষায় যুগোপযোগী উদ্যোগ নেওয়া হয়। আমাদের দেশেও এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে নদী, জীববৈচিত্র্য ও নদীকেন্দ্রিক জীবন-জীবিকা।’ সেমিনারে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে শিমুলিয়া ঘাট এলাকায় আন্তর্জাতিক মানের পোর্ট নির্মাণসহ ১০টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এর মধ্যে ৩টি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। পরে তিনি দুই সপ্তাহব্যাপী বেসিক ড্রেজিং অপারেশন কোর্সের উদ্বোধন করেন এবং ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সেমিনারে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, শিমুলিয়া ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের মাষ্টার মেরিন অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ক্যাপ্টেন মো. শাহ জাহান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সিয়োনি Read more

শাশুড়ির মাথা ফাটাল বউমা!
শাশুড়ির মাথা ফাটাল বউমা!

যশোরে বউমার বিরুদ্ধে শাশুড়ির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। Read more

শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির
শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, খুব ভালো নির্বাচন আমরা আশা করি। কেউ নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করার চেষ্টা করবেন Read more

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের ঘটনায় নিহতের লাশ উত্তোলন, পুনঃতদন্ত
টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের ঘটনায় নিহতের লাশ উত্তোলন, পুনঃতদন্ত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত জব্বার মিয়ার (৬৫) লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে Read more

রাজশাহীতে পুলিশ সদস্যের আত্মহত্যা
রাজশাহীতে পুলিশ সদস্যের আত্মহত্যা

রাজশাহী জেলা পুলিশ লাইনস ব্যারাকে নেমে এলো এক গভীর শোক। তৃতীয় তলার টয়লেটের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল পুলিশ Read more

দাম কমলো এলপি গ্যাসের
দাম কমলো এলপি গ্যাসের

জুন মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন