টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত জব্বার হত্যা মামলায় নারীসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার গাজীপুরের কালিয়াকৈর থেকে নাগরপুর থানা পুলিশ এদেরকে গ্রেফতার করে। এ নিয়ে জব্বার হত্যা মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪ জন।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম তার (ওসি) নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, জব্বার হত্যা কাণ্ডে এজাহারভুক্ত আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর থেকে এজাহারভুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হচ্ছেন- নাগরপুর উপজেলার সুদামপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান, আকলিমা আক্তার ও মোছা. রাবেয়া বেগম। এ হত্যা মামলার মূল আসামি বাদশা মিয়াকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।উল্লেখ্য, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সুদামপাড়া গ্রামের আ. জব্বারের সাথে বাদশা মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৮ মে প্রতিপক্ষের হামলায় খুন হন জব্বার মিয়া। এ ঘটনায় পুত্রবধু পলি আক্তার বাদী হয়ে পরদিন ১৯ মে নাগরপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ এ হত্যা মামলার অন্যতম আসামি মো. বেল্লাল হোসেনকে গ্রেফতার করে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল: হাসনাত
মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল: হাসনাত

মাইলস্টোন স্কুলে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত Read more

শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে রাফিন খান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি Read more

আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন
আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন

মাত্র চার বছরের অভিনয়জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে Read more

টঙ্গীর কোরবানির হাটে সংঘর্ষ, খামারিদের ওপর হামলায় গ্রেপ্তার ৩
টঙ্গীর কোরবানির হাটে সংঘর্ষ, খামারিদের ওপর হামলায় গ্রেপ্তার ৩

টঙ্গীর কুরবানীর পশুর হাটে বিশৃঙ্খলা, জোরপূর্বক পশুর গাড়ি আটক রাখা ও খামারিদের মারধরের অভিযোগে টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ সাংগঠনিক Read more

অধ্যাদেশ জারি করতে বললেন উপদেষ্টা ফাওজুল কবির
অধ্যাদেশ জারি করতে বললেন উপদেষ্টা ফাওজুল কবির

অন্তর্বর্তী সরকারের কেউ যেন পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে না পারেন, সে জন্য অধ্যাদেশ জারি করার প্রস্তাব Read more

কুমিল্লায় মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার পক্ষে রেলপথ অবরোধ
কুমিল্লায় মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার পক্ষে রেলপথ অবরোধ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে মনোনয়ন না দেওয়ায় তার কর্মী ও সমর্থকরা রেলপথ অবরোধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন