অভাবের তাড়নায় পরিবারের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস আনতে চাকরির খোঁজে এসেছিলেন চট্টগ্রামের আনোয়ারায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—চাকরি নয়, ফিরলেন এক ভয়ংকর অভিজ্ঞতা আর শারীরিক আঘাত নিয়ে। বলছি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের রুকসানা আক্তারের (২৫) কথা, যিনি সিএনজি অটোরিকশায় চড়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন।বুধবার (১৮ জুন) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় ঘটে এ ঘটনা।ভুক্তভোগী রুকসানা জানান, কর্ণফুলীর ব্রিজঘাট এলাকার খালাতো বোনের বাসা থেকে সকাল ৮টার দিকে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) একটি কারখানায় ইন্টারভিউ দিতে আসেন তিনি। পরীক্ষা শেষে গেটে থাকা চাতরী চৌমহনীগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।অটোরিকশায় তখন আগে থেকেই বসা ছিল এক অজ্ঞাত যুবক। চালক চাতরী চৌমহনী বাজারে না গিয়ে একটি নির্জন এলাকায় নিয়ে যান রুকসানাকে। সেখানে গিয়ে জানান, অটোর চাকা নষ্ট হয়েছে। এরপর চালক ও সঙ্গে থাকা যুবক তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।নিজেকে রক্ষার শেষ চেষ্টায় অটো থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন রুকসানা। এ সময় তিনি মারাত্মকভাবে আহত হন—নাক-মুখ থেঁতলে যায়, একটি দাঁতও পড়ে যায়।পরবর্তীতে তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সময়ের কণ্ঠস্বর-কে বলেন, ‘ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু
মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু

সম্ভাবনাময় দাবাড়ু ওয়াসরিয়া খুশবু। তিনি বিশ্ব দাবা সংস্থা থেকে মহিলা ফিদে মাস্টার খেতাব পেয়েছেন। তার বর্তমান রেটিং ২১৪৫ হওয়ায় তিনি Read more

ব্রিকসের সদস্য হতে ফিলিস্তিনের আবেদন
ব্রিকসের সদস্য হতে ফিলিস্তিনের আবেদন

চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক জোট ব্রিকসে পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করেছে ফিলিস্তিন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া পায়নি দেশটি। তাই আপাতত Read more

পঞ্চগড়ে জাবেদ হত্যা মামলার ৩ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
পঞ্চগড়ে জাবেদ হত্যা মামলার ৩ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

পঞ্চগড় সদর থানার চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) Read more

আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন: প্রধান উপদেষ্টা
আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের Read more

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস
নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

আদালতের আদেশে অবশেষে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন