আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।শনিবার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) এর একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।প্রতিনিধিদলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।এএনএফআরইএল হচ্ছে এশিয়ার নির্বাচনভিত্তিক একটি নাগরিক সংগঠন, যারা গত দুই দশক ধরে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।সাক্ষাতে এএনএফআরইএল বাংলাদেশে তাদের চলমান কর্মকাণ্ড তুলে ধরে। বিশেষ করে স্বাধীন ও নাগরিক-চালিত নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থাকে পুনর্গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করে। তারা স্টেকহোল্ডার ম্যাপিং ও প্রয়োজন নির্ধারণমূলক কার্যক্রমের কথাও তুলে ধরে, যা বাংলাদেশে সুশীল সমাজের সম্পৃক্ততা ও নির্বাচনী স্বচ্ছতা বাড়ানোর সম্ভাব্য পথ খুঁজে বের করতে সহায়ক হবে।প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনসার-ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আনসার-ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় এবং কোনো Read more

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেপ্তার
২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেপ্তার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার Read more

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় একশো। অবরুদ্ধ এই উপত্যকাটিতে Read more

পঞ্চগড়ে এনআইডি সার্ভার কপিকে ঘিরে রমরমা বাণিজ্য!
পঞ্চগড়ে এনআইডি সার্ভার কপিকে ঘিরে রমরমা বাণিজ্য!

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি আদান-প্রদানকে কেন্দ্র করে রমরমা বাণিজ্য গড়ে উঠছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আউটসোর্সিং ও রাজস্ব Read more

সীতাকুণ্ডে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, জলাবদ্ধতায় পানিবন্দি হাজারো পরিবার
সীতাকুণ্ডে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, জলাবদ্ধতায় পানিবন্দি হাজারো পরিবার

সীতাকুণ্ডে কয়েক ঘণ্টার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। যার কারণে হাজারো Read more

টাঙ্গাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু
টাঙ্গাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীসহ  ২ জনের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল ও সখীপুরে সাপের কামড়ে এক স্কুল ছাত্রীসহ ২ জনের মৃত্যু  হয়েছে।সখীপুরে কালমেঘা দক্ষিণপাড়া  ও ঘাটাইলের যুগিয়া টেঙ্গর এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন