কক্সবাজার ও উখিয়ায় টানা চার দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চলগুলো। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।দিনমজুর ছাড়াও সড়কে রিকশাচালক, সিএনজি চালকসহ নানা ধরনের যাত্রীবাহী গাড়ির ড্রাইভারদের হাহাকার দেখা গেছে। শুধু তাই নয়, উখিয়া বাজার ও কোটবাজারের নানা ধরনের ব্যবসায়ীদের মাঝেও হতাশার ছায়া লক্ষ্য করা গেছে। প্রবল ভারী বর্ষণে মানুষের আয়-রোজগার সব বন্ধ হয়ে গেছে। সেখানে আবার অনেক এলাকা বন্যা কবলিত হয়ে ঘরবন্দি হচ্ছে মানুষ। সব কিছু মিলিয়ে বিপর্যস্ত জনজীবন।বুধবার (১৮ জুন) সকাল থেকে উখিয়া উপজেলার বড় বড় বাজার ও বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে এসব দৃশ্য দেখা যায়।কোটবাজারের সিএনজি চালক ওসমান নামে এক ব্যক্তি জানান, ‘গাড়ি নিয়ে বের হই ঠিকই, কিন্তু সড়কে যাত্রী নেই। মানুষ বাড়ি থেকেই বের-ই হচ্ছে না। মানুষ বাড়ি থেকে বের না হলে যাত্রী পাব ক্যামনে। কিন্তু আমার সংসার চলে ভাড়ায় চালিত এই সিএনজি গাড়ি নিয়ে। প্রতিদিন বাজার করতে হয়। অন্তত দু-একদিন হলে কোনরকম চলা যায়। টানা ৫/৬ দিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের।’দিনমজুর শাহাজাহান জানান, ‘দুইদিন ধরে ঘরে বসে আছি। কাজকর্মে যেতে পারছি না। বৃষ্টি থামার চিহ্ন নেই। পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়েছি।’অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব এলাকার মানুষের দুর্ভোগ আরো বাড়তে পারে।রেস্টুরেন্ট ব্যবসায়ী নুরুল হাকিম জানান, ‘বৃষ্টি না হলে ভালো কাস্টমার পড়ে। বৃষ্টিতে বেচা-কিনা তেমন হয় না। বেচা কিনা হউক বা না হউক, কর্মচারীদের বেতন ও খাবারের আইটেম ঠিকই রাখতে হচ্ছে। ফলে অনেক খাবার নষ্ট হচ্ছে।’হকার ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস বলেন, ‘আজ ৪ দিন দোকান খুলতে পারছি না। এত পরিমাণ বৃষ্টি মালামালে পানি ঢুকার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দোকান না খুললেও নিয়মিত ভাড়ার টাকা দিতে হয়। কই টাকাই বা লাভ করি সেখানে অনেক খরচ। এতেও নিয়মিত দোকান করতে পারছি না। সব আল্লাহ’র রহমত।’এদিকে কক্সবাজার আবহাওয়া অফিসের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, ‘আষাঢ়ের প্রথম দিন অর্থাৎ ১৪ই জুন থেকে টানা বৃষ্টি শুরু হতে পারে। আগামী ২২ জুন পর্যন্ত এ বৃষ্টি ঝড়তে পারে।’ আবহাওয়ার হিসাব অনুসারে জুন থেকে সেপ্টেম্বর— এ চার মাস বর্ষা মৌসুম হলেও বাংলা পঞ্জিকায় আষাঢ়-শ্রাবণকে বর্ষাকাল বলা হয়।সারাদেশের জুন মাসের গড় স্বাভাবিক বৃষ্টিপাত ৪৫৯ দশমিক ৪ মিলিমিটার, জুলাইয়ে ৫২৩ মিলিমিটার, অগাস্টে ৪২০ দশমিক ৪ মিলিমিটার এবং সেপ্টেম্বর মাসের গড় স্বাভাবিক বৃষ্টিপাত ৩১৮ দশমিক ২ মিলিমিটার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বরিশালে অপারেশন ডেভিল হ্যান্ট অভিযানে জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম সরদার (৩৫) পুলিশের হাতে গ্রেপ্তার Read more

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
ইরান যুদ্ধে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সরাসরি জড়াবে না বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং Read more

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

আগামী জুলাই মাসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশসেফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এই সিরিজের সূচি প্রকাশ Read more

উঠানে ধান শুকানো নিয়ে দ্বন্দ্বে ভাইকে হত্যা
উঠানে ধান শুকানো নিয়ে দ্বন্দ্বে ভাইকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন সুজন ফকির। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কায়েমপুর Read more

কিশোরগঞ্জে অপরিপক্ব ফলে মেশানো হচ্ছে বিষ, নেই প্রশাসনের তদারকি 
কিশোরগঞ্জে অপরিপক্ব ফলে মেশানো হচ্ছে বিষ, নেই প্রশাসনের তদারকি 

কিশোরগঞ্জ জেলা শহরের আসতে শুরু করেছে মৌসুমি ফল। আম, লিচু, কাঁঠালসহ বিভিন্ন জাতের ফল। মৌসুমি এসব ফল নিয়ে মানুষের মধ্যে Read more

বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ
বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ

বিশ্ব ফুটবলের বর্ষসেরা একাদশ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার কোনো না কোনো তারকার উপস্থিতি। সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান দেখলে আপাত দৃষ্টিতে সেটিই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন