কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত তিন কর্মী আহত হয়েছেন। এতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (১৮ জুন) রাত ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদ–সংলগ্ন গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- বিএনপির স্থানীয় কর্মী হামিদুল, আরিফ ও টিপু। তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।পুলিশ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, ওয়ার্ড কমিটি গঠনের জন্য ধরমপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সমন্বয়ে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভোটার তালিকা তৈরির প্রস্তুতি বিষয়ে ধরমপুর ইউনিয়ন পরিষদে বৈঠকে চলছিল। রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠক চলে। সেখানে সার্চ কমিটির সদস্য ও দলটির নেতা রবিউল ইসলাম সরকার, আসাদুজ্জামান মিঠু, শামসুল ইসলামসহ অন্য সদস্যরা ছিলেন। একপর্যায়ে রবিউল ও আসাদুজ্জামানের সঙ্গে শামসুল ও তার পক্ষের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। বৈঠকের শেষ মুহূর্তে হঠাৎ ইউনিয়ন পরিষদ–সংলগ্ন গরুর হাট এলাকায় গুলি ছোড়ার ঘটনা ঘটে। পরে দুই পক্ষের লোকজন দুদিকে অবস্থান নিয়ে হামলা, ভাঙচুর ও সংঘর্ষে জড়ান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে সেনাবাহিনীকে খবর দেয়। দিবাগত রাত ১২টার দিকে সেনাসদস্যেরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বিএনপি নেতা শামসুল গণমাধ্যমকে বলেন, ‘ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হওয়ার কারণেই পরিকল্পিতভাবে এই নাটক শুরু হয়েছে। মিটিং শেষে আসাদুজ্জামান মিঠু আমাকে গাড়িতে তুলে দিয়েছেন। আমি চলে আসার পরই মূলত এই ঘটনা ঘটেছে। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। ওই ঘটনা আসাদুজ্জামান, রবিউল আর ধরমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নান্টুর নেতৃত্বে ঘটেছে। তারা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আকাশের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছেন।’ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ওই সংঘর্ষের ঘটনায় একজনের কনুইয়ে গুলির আঘাত দেখা গেছে।সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে গুলির ৫টি খোসা ও ৪টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান, ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে বুধবার সকাল পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা সেতু প্রকল্পে ৩ হাজার কোটি টাকার গরমিলের অভিযোগ
যমুনা সেতু প্রকল্পে ৩ হাজার কোটি টাকার গরমিলের অভিযোগ

দেশের অবকাঠামো খাতের সবচেয়ে বড় বৈদেশিক সহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি যমুনা নদীর ওপর নির্মিত ডাবল লাইনের রেলসেতু। বহুল প্রতীক্ষিত এই প্রকল্পটি Read more

টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৫)

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। এছাড়াও উইম্বলডনের সেমিফাইনালের ওঠার লড়াইয়ে মাঠে নামবে জকোভিচ Read more

কাতারে ইসরায়েলের হামলায় দুজন নিহত
কাতারে ইসরায়েলের হামলায় দুজন নিহত

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিমান হামলা চালায় দখলদারদের বিমানবাহিনী। এতে লক্ষ্য করা Read more

রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রংপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ১০ টার সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর সদর উপজেলার Read more

ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৭ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে। Read more

যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধা ও দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা
যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধা ও দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ত্রাণ প্রবেশে দেওয়া হচ্ছে বাধা। এতে করে গাজায় তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে এবং এর ফলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন