নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আছিয়া জান্নাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পলাশবাড়ী-পাঁজরভাঙ্গা আঞ্চলিক সড়কের তালপাতিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত আছিয়া জান্নাত (২) উপজেলার চকরামপুর উত্তরপাড়ার মোহাম্মদ আকাশের মেয়ে।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন আকাশ ও তার পরিবারের সদস্যরা। বাড়ি থেকে বের হয়ে পলাশবাড়ী-পাঁজরভাঙ্গা সড়কে পৌঁছালে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাদের ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আছিয়া জান্নাত ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় এবং গুরুতর আহত হয়।পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং সিএনজি চালককে আটক করে থানায় আনা হয়। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় দুই ছেলেসহ ইউপি সদস্য গুলিবিদ্ধ
লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় দুই ছেলেসহ ইউপি সদস্য গুলিবিদ্ধ

চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় দুই ছেলেসহ এক ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা Read more

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা
মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে Read more

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪৭৫
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪৭৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের Read more

নরসিংদীতে মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে গ্রেফতার
নরসিংদীতে মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে গ্রেফতার

নরসিংদীর শিবপুর উপজেলার বৈলাব গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধা মা শামসুন্নাহার (৭০)। শনিবার (৩ মে) রাতে এ ঘটনা ঘটে। Read more

নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুর মৃত্যু
নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সিফাত (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ Read more

ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া
ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের সম্পূর্ণ কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরাইলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন