সিঙ্গাপুরে চলমান এশিয়ান কাপ আরচ্যারি স্টেজ-২ প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য বড় সাফল্য এনে দিয়েছেন রিকার্ভ বিভাগের আরচ্যার আলিফ আব্দুর রহমান। পুরুষ এককে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে উঠে দেশের জন্য একটি পদক নিশ্চিত করেছেন তিনি।আলিফ ১/১৬ রাউন্ডে চীনের এলিনকে ৬-২ সেটে হারিয়ে শুভ সূচনা করেন। এরপর প্রি-কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার শফিকের বিপক্ষে ৬-৪ ব্যবধানে জয় পান। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক সিঙ্গাপুরের লি ইউ লংকে ৭-৩ সেট পয়েন্টে পরাজিত করেন আলিফ, যেখানে শেষ সেটে তিনি নিখুঁত ৩০ স্কোর করেন। সেমিফাইনালে চাইনিজ তাইপের চেন পি এনকে ৬-৪ সেটে হারিয়ে জায়গা করে নেন ফাইনালে। ২০ জুন ফাইনালে জাপানের একজন আরচ্যারের বিপক্ষে স্বর্ণপদকের জন্য লড়বেন তিনি।তবে একই ইভেন্টে আশানুরূপ ফল করতে পারেননি বাংলাদেশের আরেক তারকা আরচ্যার সাগর ইসলাম। যদিও এরই মধ্যে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। এদিকে কম্পাউন্ড পুরুষ এককে সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশের হিমু বাছার লড়াই করেছেন ফাইনালের এক ধাপ আগ পর্যন্ত। ভারতের কুশাল দালালের কাছে ১৪৭-১৪৩ পয়েন্টে হেরে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে জায়গা করে নেন তিনি। সেখানে তার প্রতিপক্ষ হবেন চেচি শাহীন।আগামীকাল রিকার্ভ ও কম্পাউন্ড উভয় বিভাগে দলীয় ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ দল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১
জীবননগরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

চুয়াডাঙ্গার জীবননগরে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিহাব নামে একজনকে আটক করেছে পুলিশ।তিন দিন আগে জীবননগর পৌরসভার নতুন তেতুলিয়া গ্রামে Read more

নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার
নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার রসুলপুর এলাকায় সাবেক Read more

বিশাল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী মাঠে আমির হামজা
বিশাল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী মাঠে আমির হামজা

জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা না হলেও কুষ্টিয়া-৩ (সদর) আসনে আগেভাগেই প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জনপ্রিয় Read more

অপহরণ চক্রের মৃত্যুর ফাঁদ থেকে ৬ ভিকটিম উদ্ধার, আটক ৩
অপহরণ চক্রের মৃত্যুর ফাঁদ থেকে ৬ ভিকটিম উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের সদস্যরা ফের বেপরোয়া হয়ে উঠেছে। পাশাপাশি উক্ত অপরাধীদের দমন করতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা তাদের চলমান অভিযান Read more

গোল উৎসব করেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বার্সেলোনা
গোল উৎসব করেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বার্সেলোনা

প্রাক-মৌসুম প্রস্তুতি সারতে বর্তমানে এশিয়া অঞ্চলে অবস্থান করছে বার্সা। নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল জাপানিজ ক্লাব ভিসেল কোবের বিপক্ষে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন