শ্রীলঙ্কার বিপক্ষে দুই সিরিজের প্রথম টেস্টের শুরুটা ভালো না হলেও মধ্যাহ্ন বিরতির পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিমের দৃঢ় ব্যাটিংয়ে ১৮২ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে টাইগাররা।মঙ্গলবার (১৭ এপ্রিল) শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। যদিও ব্যাটিংয়ে নেমে হতাশ করে বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ৫০ রানের আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামাল দিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম।দিনের শুরুতে দলীয় ৫ রানের মাথায় কোনো রান না করেই বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়। এরপর মমিনুল হক ও সাদমান ইসলাম দলের হাল ধরেন। যদিও তাদের চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হয়নি।দলীয় ৩৯ রানে অভিষিক্ত বোলার থারিন্দুর অফ স্টাম্পে করা বলের সুইংয়ে বিভ্রান্ত হন সাদমান। স্লিপ অঞ্চল দিয়ে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে সাদমান খেলেন ৫৩ বলে ১৪ রানের ইনিংস।এরপর দ্রুত বিদায় নেন আরেক সঙ্গী মমিনুল হকও। ব্যক্তিগত ২৯ রানে থারিন্দুর শিকার হন তিনি। ফলে দলীয় ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।এরপর নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতি থেকে সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন এই দুই ব্যাটার। দুজনই তুলে নেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি।এই দুই ব্যাটারের দৃঢ়তায় চা বিরতিতে গেছে বাংলাদেশ। নাজমুল হাসান শান্ত ৭০ এবং মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৬৬ রানে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন
বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। Read more

দাউদকান্দি মডেল থানার ছাদ ধসে পুলিশ সদস্য আহত
দাউদকান্দি মডেল থানার ছাদ ধসে পুলিশ সদস্য আহত

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ছাদের প্লাস্টার ধসে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (০২ মে) রাত পৌনে ১০টার দিকে এ Read more

ঈশ্বরদীতে কর্মীর কবর জিয়ারতে অশ্রুসজল জামায়াত আমির
ঈশ্বরদীতে কর্মীর কবর জিয়ারতে অশ্রুসজল জামায়াত আমির

পাবনার ঈশ্বরদীতে জামায়াত ইসলামীর কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের কবর জিয়ারত করতে গিয়ে দু-হাত তুলে অঝরে কাঁদলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী Read more

চার বছর পর আকাশপথে বিমান চলাচল শুরু করছে ভারত-চীন
চার বছর পর আকাশপথে বিমান চলাচল শুরু করছে ভারত-চীন

অবশেষে দীর্ঘ দিন বন্ধ থাকার পর চলতি মাসের শেষের দিকে ভারত ও চীনের মাঝে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হতে Read more

কালিয়াকৈরে কাজে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ কর্মচারীরা, ভোগান্তিতে গ্রাহকরা
কালিয়াকৈরে কাজে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ কর্মচারীরা, ভোগান্তিতে গ্রাহকরা

গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ে গণছুটির Read more

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন