গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ে গণছুটির নামে কাজে অনুপস্থিত রয়েছেন।পল্লী বিদ্যুৎ কর্মচারীরা যে দাবিগুলো তুলেছেন সেগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভাগের গঠিত দুটি কমিটির প্রতিবেদন প্রকাশ, চুক্তিভিত্তিক মিটার রিডার, লাইন শ্রমিক ও বিলিং সহকারীদের নিয়মিতকরণ, অন্যায়ভাবে বরখাস্ত কর্মকর্তাদের পুনর্বহাল, জরুরি সেবায় নিয়োজিত লাইন-ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।কালিয়াকৈর জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪টি জোনাল অফিসে মোট ২৬৪ কর্মচারীর মধ্যে ২০৬ জনই অনুপস্থিত। এর ফলে বিদ্যুৎ সংক্রান্ত কোনো কাজই ঠিকমতো হচ্ছে না।ফুলবাড়িয়া অফিসের ডিজিএম আব্দুল খালেক জানান, তার অফিসে ৩১ জন কর্মচারী ছুটির আবেদন করেছেন, এখন শুধু একজন ক্যাশিয়ার দায়িত্ব পালন করছেন।মৌচাক অফিসের ডিজিএম রফিকুল আজাদ বলেন, এখন আমার অফিসে মাত্র একজন লাইনম্যান কাজ করছেন। ভাড়া করে লোক এনে জরুরি কাজ চালাতে হচ্ছে।চন্দ্রা অফিসের ডিজিএম জসিম উদ্দিন জানান, কর্মচারীদের কাজে ফেরাতে চেষ্টা চলছে, কিন্তু তারা দাবির পক্ষে অবস্থান নিয়েছেন।কালিয়াকৈর অফিসের ডিজিএম সাহারুল ইসলাম বলেন, অনুরোধ ও নির্দেশনা দিয়েও কর্মচারীদের কাজে ফেরানো যাচ্ছে না।ঢাকা পল্লী বিদ্যুৎ-১ এর প্রধান কার্যালয় ও জ্বালানি মন্ত্রণালয় থেকে বারবার কাজে যোগদানের নির্দেশনা দেওয়া হলেও কর্মচারীরা তা মানছেন না।কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, পল্লী বিদ্যুৎ অফিস থেকে কর্মচারীদের ছুটির তালিকা থানায় জমা দেওয়া হয়েছে। তারা এখনও কাজে যোগ দেননি।অফিসগুলো প্রায় ফাঁকা থাকায় গ্রাহকরা জরুরি সেবা পাচ্ছেন না। কেউ কেউ বাইরে থেকে শ্রমিক এনে সাময়িকভাবে সমস্যার সমাধান করছেন। বিদ্যুৎ বিভ্রাট হলে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার
কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোরকে বলাৎকার করার অভিযোগে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত সৈয়দ মাহফুজ উন নবী খোকন সাতকানিয়া Read more

পেশাজীবি লীগ নামে নোবিপ্রবিতে আওয়ামী লীগের গোপন তৎপরতা
পেশাজীবি লীগ নামে নোবিপ্রবিতে আওয়ামী লীগের গোপন তৎপরতা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পেশাজীবি লীগ নামে গোপনে তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি "পেশাজীবি লীগ নোবিপ্রবি" নামক একটি Read more

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার
২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের জন্য ইনজুরি হয়ে উঠেছে নিত্য দিনের সঙ্গী। কাতার বিশ্বকাপের পর থেকে ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় Read more

সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর সম্পদ জব্দের আদেশ
সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর সম্পদ জব্দের আদেশ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর নয়টি ব্যাংক হিসাব, তিনটি প্রতিষ্ঠানে থাকা ৩১ হাজার শেয়ার এবং Read more

লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে Read more

যশোরে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু নিয়ে যা জানা গেছে
যশোরে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু নিয়ে যা জানা গেছে

যশোর হাসপাতালে ২৪ ঘন্টায় বিভিন্ন রোগে আক্রান্ত  হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন অস্বাভাবিক ও ৯ জনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন