রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে সোমবার দিবারাতে (১৬ জুন) চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। ফাঁকা বাড়িতে জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, দলিলপত্র ও ব্যাংকের চেকবইসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।ভুক্তভোগী গৃহকর্তা মকলেছুর রহমান একজন শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। তার দুই ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন এবং একমাত্র মেয়ে বিবাহিত, গাজীপুরে থাকেন। কিছুদিন আগে মেয়ে ইভা ও জামাতা বাবার বাড়িতে এসেছিলেন এবং সোমবার সকালে ঢাকায় ফিরে যান। বাড়িটি একদম ফাঁকা থাকার সুযোগে রাতে চুরির ঘটনা ঘটে।পরদিন সকালে মকলেছুরের আত্মীয় (ভাইয়ের মেয়ে জামাই) সানাউল্লাহ বাড়িতে গেলে মূল গেট ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। তখন প্রতিবেশী মমতাজ সরকারের লক্ষ করে জানালা খোলা ও গ্রিল ভাঙা দেখে ভেতরে ঢুকে দেখা যায়, তিনটি রুমের দরজার তালা কাটা। ঘরের ড্রেসিং টেবিল, আলমারি ও ট্রাঙ্ক ভাঙা অবস্থায় পড়ে আছে।মকলেছুরের ছেলে মিজানুর রহমান ফরহাদ জানান, ‘আমরা সবাই ঢাকায় থাকি, বাড়ি দীর্ঘদিন ফাঁকা। চোরেরা আম ও মাছ বিক্রির নগদ টাকা, স্বর্ণালঙ্কার, বাড়ির দলিল ও দুইটি ব্যাংকের চেকবই নিয়ে গেছে। আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা, তবে আমার বাবা হিসাব করলে সুনির্দিষ্ট পরিমাণ বলা সম্ভব হবে।’বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি
মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম গণহত্যার দায়ে গুজরাটের কসাই উপাধি পেয়েছেন বহু আগেই।এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সমালোচনা ও Read more

ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান
ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ভালো ও মানবিক মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব হবে না। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে Read more

জয়পুরহাটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১২ হাজার ৬০৪ জন
জয়পুরহাটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১২ হাজার ৬০৪ জন

২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাটে ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন Read more

সারাদেশে ‘রেল ব্লকেড’ ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
সারাদেশে ‘রেল ব্লকেড’ ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে Read more

ধানমন্ডি-৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ধানমন্ডি-৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১০টার Read more

ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা
ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা

ঈদের টানা ১০ দিনের ছুটিতে পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের মাঠঘাট চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা মানুষের দুয়ারে দুয়ারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন