মুন্সিগঞ্জের গজারিয়ায় ‘সময় বাঁচাও, দুর্ঘটনা রোধ করো’ জনগণের দাবিতে একাধিক স্থানে ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ১৩ কিলোমিটার অংশে একাধিক স্থানে ইউটার্নের দাবিতে তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় মানববন্ধন করেন গজারিয়ার সর্বস্তরের জনগণ।মানববন্ধনে নানা শ্রেণী পেশার হাজার মানুষ অংশগ্রহণ করে। গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক মো: ফারুক হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো: ইসহাক আলী, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য দেওয়ান হারুন অর রশিদ, বিএনপি নেতা মমিন মৃধা, নিজাম মোল্লা, শাহাদাত হোসেন পান্নু সহ আরো অসংখ্য নেতাকর্মী।জানা যায়, উপজেলাধীন মহাসড়কের উপর সরু ও অপরিকল্পিত ইউটার্নের কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। শুধু গত এক বছরে শতাধিক মানুষের প্রাণহানি ও কয়েকশত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে।উপস্থিত সাধারণ জনতা বক্তব্যে বলেন, ‘আমাদের চোখের সামনে কিছুদিন পরপর ইউটার্ন করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অনেক সাধারণ মানুষ প্রাণহানি ও পঙ্গুত্ব বরণ করেছেন। এজন্য আমরা বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করলেও এর কোন সুফল পাইনি। এক মাসের মধ্যে মেঘনা ব্রিজ, ভাটের চর ব্রিজ ও পাখির মোড়ে গোমতী ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন দৃশ্যমান দেখতে চাই।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক
ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৩ Read more

সৌদিতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি
সৌদিতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র মক্কা, রিয়াদসহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২ মে) Read more

যত্রতত্র মহাসড়কে পার্কিং, ৫ গাড়িচালক গুনলেন জরিমানা
যত্রতত্র মহাসড়কে পার্কিং, ৫ গাড়িচালক গুনলেন জরিমানা

আইনের তোয়াক্কা না করে যত্রতত্র গাড়ি পার্কিং করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ গাড়িচালককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার Read more

হাদির মৃত্যুর প্রতিবাদ জানাতে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা
হাদির মৃত্যুর প্রতিবাদ জানাতে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হওয়া শুরু করেছেন Read more

বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ফেনীর বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। Read more

ঘরে বসেই মিলবে বিসিসির ট্রেড লাইসেন্স
ঘরে বসেই মিলবে বিসিসির ট্রেড লাইসেন্স

প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। ফলে এখন থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন