রাজবাড়ীর গোয়ালন্দে ২ হাজার ২পিস ইয়াবাসহ হাসান রেজা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীর বিপরীত পাশে টুটুল চৌধুরীর বন্ধ দোকানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. হাসান রেজা (৩৪) ফরিদপুর জেলার কোতয়ালী থানার ভাজনডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. রুস্তম আলী সংগীয় ফোর্সসহ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দৌলতদিয়া গনি মেম্বারের পাড়া এলাকার বাংলাদেশ হ্যাচারীর বিপরীত পাশে টুটুল চৌধুরীর বন্ধ দোকানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে ২০০২ (দুই হাজার দুই) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, চেকপোস্ট চলাকালীন তার ব্যাগ তল্লাশি করে দশটি জিপার প্যাকেটে দুই হাজার দুই পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তারকৃত হাসান রেজার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উক্ত মাদক ব্যবসায়ী আন্ত বিভাগীয় মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য বলে জানা যায়। তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুসিকে মতবিনিময় সভা, নাগরিক অধিকার ফোরামের ১০ দফা সুপারিশ
কুসিকে মতবিনিময় সভা, নাগরিক অধিকার ফোরামের ১০ দফা সুপারিশ

কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে বাস্তবভিত্তিক নানা প্রস্তাবনা তুলে ধরে সিটি করপোরেশন প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিকদের Read more

ফ্লোটিলার দিকে আসছে ইসরায়েলি জাহাজ, যে কোনো সময় হামলা
ফ্লোটিলার দিকে আসছে ইসরায়েলি জাহাজ, যে কোনো সময় হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার দিকে এগিয়ে আসছে দখলদার ইসরায়েলের জাহাজ। বার্তাসংস্থা রয়টার্সকে বুধবার (১ অক্টোবর) Read more

মিয়ানমারে দুই বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলি, টেকনাফ সীমান্তে আতঙ্ক!
মিয়ানমারে দুই বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলি, টেকনাফ সীমান্তে আতঙ্ক!

কক্সবাজার টেকনাফ উপজেলার সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির বিকট শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।তথ্য নিয়ে যায়, Read more

কুয়াকাটায় ২৩ কেজি ওজনের কোরাল বিক্রি ২৪ হাজার টাকায়
কুয়াকাটায় ২৩ কেজি ওজনের কোরাল বিক্রি ২৪ হাজার টাকায়

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল Read more

আইটেম গানে ছোটপর্দায় ঝলক দেখাবেন মাহি
আইটেম গানে ছোটপর্দায় ঝলক দেখাবেন মাহি

 কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। ভালোবাসার মানুষ ভালোবাসা না দিয়েই চলে গেছেন Read more

‘ফকির, মিসকিনদের ছেলে-মেয়েরা বড় রাজনৈতিক দলের নেতা’
‘ফকির, মিসকিনদের ছেলে-মেয়েরা বড় রাজনৈতিক দলের নেতা’

রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য মেরুদণ্ডহীন হয়েছে। ফকির, মিসকিন, বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে বলে মন্তব্য করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন