নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্টে মো. নাঈম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নাঈম ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি হার্ডওয়্যার ও ওয়ার্কশপ দোকানের মালিক মো. সিদ্দিকুর রহমানের ছোট ছেলে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল সাত্তার শাহীন জানান, বিকেলে সিদ্দিকুর রহমান তার মেঝো ছেলেকে ঝাঞ্জাইল মাদরাসায় ভর্তি করাতে যান। যাওয়ার সময় ছোট ছেলে নাঈমকে দোকানে বসিয়ে রেখে যান। ওই সময় দোকানে থাকা বৈদ্যুতিক যন্ত্রের সংস্পর্শে এসে শিশুটি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। দোকানের আশপাশে থাকা স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য আরও জানান, শিশুটিকে সন্ধ্যার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনাটি শুনেছি। হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি কারাগারে
হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি কারাগারে

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর মহানগর Read more

‘প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়’ প্রস্তাবে রাজি বিএনপি
‘প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়’ প্রস্তাবে রাজি বিএনপি

একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার Read more

এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত
এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত

এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত। পাকিস্তান কাশ্মির অবৈধভাবে দখল করে রেখেছে, তাদের এটি ছেড়ে দিতে হবে এবং Read more

কালিয়াকৈরে চাপাইর ব্রিজের নিচ থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার
কালিয়াকৈরে চাপাইর ব্রিজের নিচ থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের নিচ থেকে আজ সোমবার সকালে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩০ ডিসেম্বর) সকাল Read more

পাথরঘাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট, ভোগান্তিতে ৩ লাখ মানুষ
পাথরঘাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট, ভোগান্তিতে ৩ লাখ মানুষ

উপকূলীয় অঞ্চল বরগুনার পাথরঘাটা উপজেলার ৩ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য একটি ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে Read more

ফিফপ্রো’র বর্ষসেরা একাদশ প্রকাশ, নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ
ফিফপ্রো’র বর্ষসেরা একাদশ প্রকাশ, নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

২০০৫ সাল থেকে প্রতি বছর প্রকাশিত ফিফপ্রো বর্ষসেরা একাদশে প্রথমবারের মতো স্থান পেল না কোনো ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন খেলোয়াড়।বিশ্বজুড়ে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন