কন্যাসন্তান জন্মের পর শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে একটি প্যাকেটে মাটি ও ইটের গুঁড়া পাঠানোর অভিযোগ উঠেছে জামাই মোকছেদুল ইসলামের বিরুদ্ধে। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বড় ধনতোলা এলাকায়।রোববার (১৫ জুন) ঘটনাটি জানাজানি হলে এলাকায় শুরু হয় আলোচনা ও সমালোচনা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় ধনতোলার সাহেব আলী ওরফে সব্দুল হকের ছেলে মোকছেদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের কাজাইকাটা এলাকার আফতার আলীর মেয়ে আছমা খাতুনের বিয়ে হয় এক বছর আগে। সম্প্রতি আছমা খাতুন একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে বুধবার (১১ জুন) সকালে মোকছেদুল ইসলাম শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ির হাতে একটি মিষ্টির কার্টন তুলে দেন। পরিবারের সদস্যরা কার্টন খুলে দেখতে পান, সেটিতে কোনো মিষ্টি নেই রয়েছে মাটি ও ইটের গুঁড়া। সন্তানের মা আছমা আক্তার বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামী আমাকে মারধর করতেন। পরিবারের কাছে টাকা চাইতেন, না পেলে নির্যাতন করতেন। গর্ভে সন্তান এসেছে জানার পর বলতেন, ছেলে হলে সুখ, মেয়ে হলে দুঃখ।’ তিনি আরও বলেন, ‘আমার মেয়ে সন্তান জন্মের পর তিনি মিষ্টির প্যাকেট হাতে বাড়িতে আসেন। সবাইকে মিষ্টি খাওয়াতে গিয়ে দেখা যায়, প্যাকেটে আছে শুধু মাটি ও ইটের গুঁড়া।’ অন্যদিকে অভিযুক্ত জামাই মোকছেদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি আনন্দে মিষ্টি আর মেয়ের জন্য কিছু কাপড় নিয়ে গিয়েছিলাম। এখন বলে বেড়াচ্ছে মাটির প্যাকেট! এগুলো সাজানো ঘটনা।’ তিনি বলেন, ‘স্ত্রীকে কখনও নির্যাতন করিনি। বরং আমার সংসারে কেউ ইন্ধন দিচ্ছে।’ এ বিষয়ে দাঁতভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ বলেন, ‘ঘটনার বিষয়ে সরাসরি কিছু জানি না, তবে এলাকায় কথাবার্তা শুনেছি। খোঁজখবর নিয়ে সত্যতা যাচাই করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যান্সারে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু
ক্যান্সারে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু

পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জেবুন্নেছা হক জিম্মি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের Read more

ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত
ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত আনুমানিক Read more

ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি
ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে হাজার হাজার যুবকের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা সোমবার Read more

পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন
পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ৪ জোড়া Read more

নির্বাচনকে ঘিরে ইসির কর্মপরিকল্পনা ঘোষণা
নির্বাচনকে ঘিরে ইসির কর্মপরিকল্পনা ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা ও নির্বাচন‑পরবর্তী সহিংসতা প্রতিরোধে এক সম্মিলিত কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার Read more

খানসামায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
খানসামায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন