দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মোছা: নাজনিন নাহার এবং উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন, ডা মোঃ আব্দুল্লা আল কাফি রোমান ও মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন গ্রামের খামারি ও পশুপালকরা।সভায় বক্তারা বলেন, লাম্পি স্কিন ডিজিজ বর্তমানে গবাদিপশুর জন্য একটি বড় ধরনের ভাইরাসজনিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই রোগে আক্রান্ত পশুর শরীরে গুটি সৃষ্টি হয়, জ্বর আসে, খাবার কমে যায় এবং দুধ উৎপাদন কমে যায়। রোগটি দ্রুত সংক্রমিত হয় এবং এক পশু থেকে অন্য পশুতে ছড়িয়ে পড়ে।ডা. রতন কুমার ঘোষ তার বক্তব্যে বলেন, লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকা প্রদান। একই সঙ্গে আক্রান্ত পশুকে অন্য পশু থেকে আলাদা রাখতে হবে এবং পশুর বাসস্থান পরিষ্কার রাখতে হবে। সচেতনতা ও প্রতিরোধই এই রোগ থেকে রক্ষার মূলমন্ত্র।সভায় উপস্থিত খামারিদের মধ্যে লিফলেট ও সচেতনতামূলক প্রচার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা গবাদিপশু রাখার সঠিক নিয়ম, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিক খাবার ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।সভা শেষে খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং লাম্পি স্কিন ডিজিজের প্রকোপ কমাতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতেও দ্রুত টিকাদান কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ডেথ সেলে’ আছেন ইমরান খান, অভিযোগ ছেলেদের
‘ডেথ সেলে’ আছেন ইমরান খান, অভিযোগ ছেলেদের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সন্তানেরা জানিয়েছেন, তারা ভয় পাচ্ছেন যে হয়তো আর কখনও তাদের বাবাকে Read more

ভারতের তীব্র সমালোচনা করলেন ড. ইউনূস
ভারতের তীব্র সমালোচনা করলেন ড. ইউনূস

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও Read more

এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম
এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।সোমবার (২৬ মে) সংবাদ Read more

দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হলো রবীন্দ্র কাছারি বাড়ি
দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হলো রবীন্দ্র কাছারি বাড়ি

৩ দিন বন্ধ থাকার পর পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হলো রবীন্দ্র কাছারি বাড়ি। আজ শুক্রবার (১৩ জুন) সকাল Read more

নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশ উদ্ধার হয়েছে আবুল কালাম (৫২) নামে এক চাকরিজীবির। চাঁদপুরের মেঘনা নদীর Read more

ভালুকায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত
ভালুকায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

ময়মনসিংহের ভালুকায় মাছভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে আবু বকর সিদ্দিক (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন