বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বাড়ছেই। সর্বশেষ, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাফওয়ান আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাফওয়ান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ও বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সাজিয়া আফরিন দম্পতির মেজো সন্তান।রোববার (১৫ জুন) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এতে জেলায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।বরগুনা সদর উপজেলার বাসিন্দা সাফওয়ান জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসার পর চিকিৎসা চলতে থাকে। অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে পথেই শিশুটি মৃত্যুবরণ করে।বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, “শিশুটির অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও শেষরক্ষা হয়নি।”এদিকে, বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ভর্তি হয়েছেন ৭৫ জন। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ১৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বছরজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১,৮৩৮ জন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগা-বাহেরচর সড়কে ৮১টি ঝুঁকিপূর্ণ বাঁক, ঘটছে দুর্ঘটনা
বগা-বাহেরচর সড়কে ৮১টি ঝুঁকিপূর্ণ বাঁক, ঘটছে দুর্ঘটনা

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা-বাহেরচর সড়কের বগা হোগলা সেতু থেকে বাহেরচর ডাকুরিয়া নদীর সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ সড়কে অন্তত Read more

‘মা, আমি যদি শহিদ হই, দাবি রাখবা না’ শহীদ রাসেলের শেষ কথা
‘মা, আমি যদি শহিদ হই, দাবি রাখবা না’ শহীদ রাসেলের শেষ কথা

আজ ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ রাসেল মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক এক বছর আগে—২০২৩ সালের ৫ আগস্ট, রাজধানীর যাত্রাবাড়ীতে Read more

পশু ক্রয়ের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন
পশু ক্রয়ের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

সওয়াব অর্জনের অনন্য আমল পশু কুরবানি। হযরত আদম (আ.)-এর দুই ছেলে হাবিল ও কাবিল থেকে কুরবানি শুরু হয়েছিল। পরবর্তীতে কুরবানির Read more

কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো খিলা বাজারের মরণফাঁদরূপী ইউটার্ন
কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো খিলা বাজারের মরণফাঁদরূপী ইউটার্ন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজারের দীর্ঘদিনের ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত সেই ইউটার্ন অবশেষে বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার বিকেল পাঁচটার Read more

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে দুই মাসের বেতন না পাওয়ায় সড়কে নেমেছেন মাহমুদ ডেনিম কারখানার শ্রমিকরা।রবিবার (১৮ মে) সকাল ১১টার দিকে কারখানার দুই Read more

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডার সাথে ধাক্কা লেগে সেলিম মোল্লা (৩০) নামে এক যুবক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন