সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডার সাথে ধাক্কা লেগে সেলিম মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মোল্লা গুরুদাসপুর উপজেলার চাঁচকৌড় বাজার এলাকার বাবলু মোল্লার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সেলিম মোল্লা মোটরসাইকেলযোগে বগুড়া থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে সিংড়া এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধরলার তীব্র ভাঙন: ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার
ধরলার তীব্র ভাঙন: ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চরগোরকমন্ডল এলাকায় ধরলার তীব্র ভাঙনে অর্ধশতাধিক পরিবারের ঘর-বাড়িসহ শতশত বিঘার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ধরলার Read more

ফুটফুটে শিশু মিমকে ধাক্কা দিয়ে ১০০ গজ টেনে নিয়ে গেল ঘাতক মোটরসাইকেল!
ফুটফুটে শিশু মিমকে ধাক্কা দিয়ে ১০০ গজ টেনে নিয়ে গেল ঘাতক মোটরসাইকেল!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নাওড়া গ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় তাহমিনা আক্তার মিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শিশুটি Read more

পাকিস্তানের বিমান দেখে পালাল ভারতের ৪ যুদ্ধবিমান
পাকিস্তানের বিমান দেখে পালাল ভারতের ৪ যুদ্ধবিমান

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা Read more

কোটালীপাড়ায় বিএনপির নেতাকে পিটিয়ে আহত
কোটালীপাড়ায় বিএনপির নেতাকে পিটিয়ে আহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পূর্ব শক্রতাও বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে বান্ধাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শিকদার Read more

সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না: উপদেষ্টা ফাওজুল
সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না: উপদেষ্টা ফাওজুল

পবিত্র ঈদুল আজহায় দেশের সড়ক ও মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের Read more

মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন