ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (১৬ জুন) পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন তিনি। খবর আল জাজিরার।আল জাজিরা জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বলেছেন, তার দেশের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই। ইসরায়েলের চলমান হামলা এবং পশ্চিমা দেশের প্রতিক্রিয়ার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।তিনি বলেন, “শত্রুরা যদি মনে করে হত্যা, আক্রমণ আর গুপ্তহত্যার মাধ্যমে তারা আমাদের এবং আমাদের জাতিকে মুছে ফেলতে পারবে— তাহলে তারা ভুল করছে। কারণ, একজন বীর শহীদ হলে তার পতাকা তুলে ধরার জন্য শত শত নতুন বীর তৈরি হয়ে দাঁড়ায়। তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অপরাধ আর বিশ্বাসঘাতকতা প্রতিরোধ করবে।”পেজেশকিয়ান বলেন, ইরান আগ্রাসী কোনো রাষ্ট্র নয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা পারমাণবিক অস্ত্র চাই না। পশ্চিমারা বলছে, আমাদের পারমাণবিক অস্ত্র অর্জন করা উচিত না। কিন্তু আমরা এমন অস্ত্র পেতে চাই– এই দাবি একেবারেই ভিত্তিহীন। আমাদের এ রকম কোনও উদ্দেশ্যই নেই।”তবে প্রেসিডেন্ট এটাও স্পষ্ট করে বলেন, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের আছে। তিনি বলেন, “আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখব— জ্বালানি উৎপাদন ও বৈজ্ঞানিক প্রয়োজনে। কারণ, পারমাণবিক শক্তি থেকে উপকার পাওয়া আমাদের অধিকার।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক ‘গ্রিন চ্যানেল’ ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। রোববার (৪ মে) বাংলাদেশে Read more

কলাপাড়ায় মহিষের লড়াই বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ
কলাপাড়ায় মহিষের লড়াই বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আয়োজন করা মহিষের লড়াই প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) উপজেলার গামুরবুনিয়া ৪ নম্বর ওয়ার্ডে এই Read more

তেঁতুলিয়ার আকাশে হঠাৎ ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!
তেঁতুলিয়ার আকাশে হঠাৎ ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবারও প্রকৃতিপ্রেমীদের জন্য হয়ে উঠেছে বিস্ময়ের জায়গা। টানা দুই দিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিশ্বের Read more

মিরসরাইয়ে ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় শাড়িসহ জিয়া উদ্দিন বাবুল (৩০) ও রিয়াদ হোসেন (২৬) নামের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

আজ (শুক্রবার) বাংলাদেশ উদীয়মান (ইমার্জিং) এবং ‘এ’ দলের যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে পৃথক দুটি ম্যাচ রয়েছে। বিপিএল এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন