ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহমাদ আলি জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার গুলি করে নামানো হয়েছে।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, তেহরানে একাধিক গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইল-সম্পৃক্ত নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরাইলের দিকে লক্ষ্য করে অন্তত ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।বিবিসির খবরে বলা হয়েছে, রোববার ইসরাইলের হামলার পর তেহরানের উত্তরাঞ্চলে তাজরিশ স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বিবিসি তাজরিশ স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হয়েছে। হামলার পর আরও কয়েকটি ভিডিও যাচাই করে দেখা যায়, হামলায় পানির পাইপ ফেটে ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে এলাকায় পানি জমে গেছে। তেহরানের আকাশে ধোঁয়ার ঘন কুণ্ডলীও দেখা গেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার
বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদেশ পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় কবির মাতুব্বর (৪৫) নামে এক ওয়ারেন্টভুক্ত Read more

এশিয়া কাপের পর এবার নারী বিশ্বকাপেও পাকিস্তানকে হারাল ভারত
এশিয়া কাপের পর এবার নারী বিশ্বকাপেও পাকিস্তানকে হারাল ভারত

সদ্য সমাপ্ত এশিয়া কাপের পর এবার নারী বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল ভারত। রোববার (৫ অক্টোবর) নারী বিশ্বকাপের Read more

মদ্যপ অবস্থায় মারামারি করে জরিমানা গুনলেন ব্রুক
মদ্যপ অবস্থায় মারামারি করে জরিমানা গুনলেন ব্রুক

নিউজিল্যান্ড সফরে একটি নাইটক্লাবের বাইরে কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে বড় শাস্তি পেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। ইংল্যান্ড অ্যান্ড Read more

কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

জনপ্রিয় জাতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’-এর ১২ বছর পূর্তি উপলক্ষে কেরানীগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দীর্ঘ এক যুগ ধরে Read more

জিপিএ-৫ পেয়েও যে কারণে কলেজ পায়নি ৫৭৬৫ শিক্ষার্থী
জিপিএ-৫ পেয়েও যে কারণে কলেজ পায়নি ৫৭৬৫ শিক্ষার্থী

চলতি বছরের একাদশ শ্রেণি (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, ২৫ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন