যুব এশিয়া কাপ ঘিরে বিতর্ক যেন থামছে না। এবার ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ তুললেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দ্বারস্থ হচ্ছেন তিনি।দুবাই থেকে পাকিস্তানে ফিরে ভারতীয় দলের বিরুদ্ধে অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগে সুর চড়িয়েছেন নকভি। ভারতের কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে খেলা চলাকালীন অতিআগ্রাসী আচরণের অভিযোগ উঠেছে।পাকিস্তানের সাংবাদমাধ্যমকে নাকভি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে সারাক্ষণ ভারতের ক্রিকেটাররা নানা ভাবে উত্যক্ত করেছে পাকিস্তানের খেলোয়াড়দের। আমরা আইসিসির কাছে ভারতের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানাব। খেলা এবং রাজনীতিকে সব সময় আলাদা রাখা উচিত।’’নাকভির আগে ভারতীয় দলের আচরণ নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের কোচ সরফরাজ আহমেদও। তিনি বলেছিলেন, ‘ফাইনালে ভারতের ক্রিকেটারদের আচরণ যথাযথ ছিল না। ক্রিকেটীয় সৌজন্যের পরিপন্থী ছিল ওদের আচরণ। তা-ও আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর সৌজন্য বজায় রেখে উৎসব করেছি। রীতিনীতি মেনে ক্রিকেট খেলা উচিত সব সময়। আমরা এভাবেই ক্রিকেট খেলি। কিন্তু ভারত তা করে না।’প্রসঙ্গত, মাস তিনেক আগে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। যদিও নানা নাটকীয়তায় এখনও সেই ট্রফি সূর্যকুমার-বুমরাহরা ছুঁতে পারেননি। এরই মাঝে গত রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হয়েছিল। যেখানে শেষ হাসি হেসেছে পাকিস্তানি যুবারা। ভারত-পাকিস্তান যুব দল দুটির এই লড়াই হয়েছে একেবারে একপেশে। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৩৪৮ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৬.২ ওভারেই ১৫৬ রানে অলআউট। যুব এশিয়া কাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে কারণে কুমিল্লা বোর্ডে ভরাডুবি ফলাফল
যে কারণে কুমিল্লা বোর্ডে ভরাডুবি ফলাফল

২০২৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ, Read more

সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ
সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ

নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় ২৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ Read more

৫ আগস্ট ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন: প্রধান উপদেষ্টা
৫ আগস্ট ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন: প্রধান উপদেষ্টা

ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ আমরা পুরো Read more

বাংলাদেশিদের ভিজিট ভিসা দিচ্ছে আমিরাত
বাংলাদেশিদের ভিজিট ভিসা দিচ্ছে আমিরাত

দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে Read more

বিদেশি বায়ারের প্রতারণায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকের ৩ কোটি টাকার ক্ষতি
বিদেশি বায়ারের প্রতারণায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকের ৩ কোটি টাকার ক্ষতি

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, দেশের রপ্তানি আয়ের প্রধান খাত, বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। বিদেশি বায়ার, বায়িং হাউস, শিপিং লাইন Read more

আজ ১৬ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৬ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন