যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পিবিআই যশোরসহ পুলিশের একাধিক ইউনিট। এটি পরিকল্পিত জোড়াহত্যাকাণ্ড? না কি মৃত্যুর অন্য কোনো কারণ, সে রহস্য নিয়ে এলাকায় নানা মুখী বক্তব্য প্রচার হচ্ছে।উদ্ধার হওয়া মরদেহ দুটি হচ্ছে রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। দ্রুত রহস্য উদঘাটনের জোর দাবি উঠেছে পরিবারের সদস্য ও স্থানীয়দের পক্ষ থেকে। গত ১৩ জুন রাতের যেকোনো সময়ে এ ঘটনা ঘটেছে এবং তদন্ত কার্যক্রম এগিয়ে চলেছে বলে পুলিশ জানিয়েছেন।থানা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ১৪ জুন ভোর ৬ টার দিকে গ্রামের লোকজন মনিরুজ্জামানের মরদেহ বাড়ির উঠানের পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীর মরদেহ বাড়ির পাশের মাঠে পড়ে থাকতে দেখেন। মনিরুজ্জামানের পিঠে মাটির আবরণ লেপ্টেছিল। বাইরে কোথায় থেকে টেনে হেঁচড়ে আনা হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে। এছাড়া ঝুলন্ত মরদেহটি হাঁটু গেড়ে থাকা অবস্থায় ছিল। যা আত্মহত্যার কোনো সিমটমের মধ্যে পড়েনা বলেও মন্তব্য পুলিশসহ অনেকের। যে কারণে এটি পরিকল্পিত জোড়াহত্যাকাণ্ড, না কি অন্য কিছু তা নিয়ে এলাকায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী দম্পতির মেয়ে মিরা (৩০) ও ছেলে মাসুদ (১৮) দাবি করেছেন, তাদের বাবা-মা আত্মহত্যা করেননি। তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত হত্যার রহস্য উন্মোচন ও ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক দাবি করেছেন। কঠোর শাস্তির আওতায় আনারও দাবি তাদের।ঘটনাস্থলে যাওয়া বেনাপোল পোর্ট থানার এসআই রাশেদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছামনিরুজ্জামানের ঝুলন্ত মরদেহ বাড়ির উঠান থেকে উদ্ধার করেন এবং তার স্ত্রী রেহেনার মরদেহ বাড়ির উত্তরপাশের একটি মাঠ থেকে উদ্ধার করেন। ঘটনার তদন্ত চলছে। এখনই সব পরিষ্কার করা যাচ্ছে না।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানিয়েছেন, সীমান্ত ঘেঁষার রঘুনাথপুর গ্রাম থেকে ওই মনিরুজ্জামান-রেহানা দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড না কি আত্মহত্যা এখনই তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। থানার পুলিশের পাশাপাশি পিবিআই যশোরসহ আরও কয়েকটি টিম কাজ করছে। দ্রুত সব কিছু জানা যাবে।স্থানীয়দের ভাষ্যমতেও স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহও ছিল। যা আত্মহত্যার পর্যায়ে পড়েনা। এলাকাবাসীর দাবি ময়নাতদন্তের পাশাপাশি পুলিশ এ ঘটনার কারণ ও রহস্য উদঘাটিত করুক দ্রুত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশাল জেলার হিজলা উপজেলার মাউলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নান্নু মুন্সি নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।নিহত নান্নু মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট Read more

নভেম্বরে ইউরোপের দলের বিপক্ষে খেলবে আফঈদা-ঋতুপর্ণারা
নভেম্বরে ইউরোপের দলের বিপক্ষে খেলবে আফঈদা-ঋতুপর্ণারা

আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপের দেশ আজারবাইজানের বিপক্ষে ঘরের মাঠে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এছাড়াও Read more

চুরির পর ইমামের মোবাইল ফিরিয়ে দিল চোর!
চুরির পর ইমামের মোবাইল ফিরিয়ে দিল চোর!

কিশোরগঞ্জের ইটনায় ওসির কথায় উদ্বুদ্ধ হয়ে চুরি হওয়া ইমামের মোবাইল ফেরত দিয়েছে চোর। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার Read more

মূলধন সংকটে ২৩ ব্যাংক, ঘাটতি ১ লাখ ১১ হাজার কোটি টাকা
মূলধন সংকটে ২৩ ব্যাংক, ঘাটতি ১ লাখ ১১ হাজার কোটি টাকা

দেশের ব্যাংক খাত যেন এক দীর্ঘস্থায়ী ও গভীর সংকটের দিকে দ্রুত এগিয়ে চলেছে। একের পর এক ব্যাংক মূলধন ঘাটতির ফাঁদে Read more

মিরসরাইয়ে দুই হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে দুই হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে দুই হাজার পিস ইয়াবাসহ বোরহান উদ্দিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।বুধবার (১০ ডিসেম্বর) উপজেলার Read more

গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন তুললেন জামায়াতের আমির
গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন তুললেন জামায়াতের আমির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জুলাই পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের কর্মীরা। পুলিশকে লক্ষ্য ছোঁড়া হয় বোমাও। পুলিশও পাল্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন