বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ফেব্রæয়ারীর মধ্যে নির্বাচন করা গেলে বুঝতে হবে বৈঠক ফলপ্রসু হয়েছে।’রবিবার (১৫ জুন) দুপুরে বরিশালে ক্লাবের হল রুমে মহানগর বিএনপির উদ্যোগে সদস্য ফরম নবায়ন ও তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।তিনি আরো বলেন, ‘এতে করে দেশের মধ্যে যে অস্থিতিশীলতা রয়েছে তা কমে আসবে এবং স্থিতিশীল হবে দেশ। অর্থনৈতিক প্রবৃত্তি বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে। এ কারণে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন নিয়ে কিছু দল বিরোধিতা করার বিষয়ে মিন্টু বলেন, এটাকে গুরুত্ব না দিয়ে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল কী চায় সেদিকে গুরুত্ব দিতে হবে। দেশে বিএনপিসহ ৬২টি দল রয়েছে, যার বেশিরভাগ নির্বাচনের পক্ষে। নির্বাচনের পূর্বে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান এ নেতা।’অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মহানগর কমিটির নেতৃবৃন্দের কাছে সদস্য ফরম নবায়ন ও তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম তুলে দেন। মহানগর বিএনপির আহŸায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প
হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

মধ্যপ্রচ্যে চলমান যুদ্ধে হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ছাড়া অন্য দেশের তলবাহী ট্যাংকার Read more

মহানবীকে কটূক্তির অভিযোগে উত্তাল হোমনা, মাজারে হামলা-অগ্নিসংযোগ
মহানবীকে কটূক্তির অভিযোগে উত্তাল হোমনা, মাজারে হামলা-অগ্নিসংযোগ

কুমিল্লার হোমনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে ওই কটূক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মাজার ভেঙে বসতঘর Read more

নিজে দায়িত্বে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করব: আসিফ মাহমুদ
নিজে দায়িত্বে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করব: আসিফ মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা Read more

বরিশালে ডেঙ্গুতে আরও ১১০ জন আক্রান্ত, বরগুনায় শীর্ষে
বরিশালে ডেঙ্গুতে আরও ১১০ জন আক্রান্ত, বরগুনায় শীর্ষে

বরিশালে গত ২৪ ঘণ্টায় ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বরগুনা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত ৬৩ জন।বৃহস্পতিবার Read more

লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা

লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এতে জামায়াতের মামলায় ১৭০ জন এবং বিএনপির মামলায় ২১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন