পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২টা) ভারত থেকে কোনো ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। ওপারে অনলাইন সিস্টেমে ক্রুটির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।কাস্টমস ও বন্দরের কার্যক্রমও রবিবার সকাল থেকে পুরোপুরি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে বলে জানান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার। টানা ছুটিতে আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, দীর্ঘ ঈদের ছুটির পর আজ রবিবার সকাল থেকে দু’দেশের মধ্যে রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। ওপারে অনলাইন সিস্টেমে ক্রুটির কারণে কোনো আমদানি পণ্য বন্দরে আসেনি। পুরোদমে কাজ শুরু হতে ২ থেকে ৩ দিন সময় লাগবে। বন্দরে পণ্যজট কমাতে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। তবে প্রচন্ড গরমে বন্দর অভ্যন্তরে বা ওপেন ইয়ার্ডে হ্যান্ডলিং শ্রমিকরা কাজ করতে হিমশিম খাচ্ছেন।বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, রবিবার (১৫ জুন) দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ থেকে ৩০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হলেও ভারত থেকে কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আমদানি হয়নি। ওপারের নেট লাইন খারাপ থাকায় কোন পণ্য ঢুকাতে পারছে পেট্রাপোল বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। তিনি বলেন, ‘দেশের ৮০ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। আমদানিকারকরা গ্রামে ঈদ করতে যাওয়ায় এখনও ঢাকায় তাদের অফিস খোলেনি। তাই বন্দর থেকে পণ্য খালাসও তেমন নেয়া হচ্ছে না। পুরোপুরি কাজ শুরু হতে দু‘একদিন লেগে যাবে বলে তিনি জানান।এদিকে ঈদের ছুটিতে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ওপারের পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র ট্রাকজট সৃষ্টি হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর এলাকা, বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁ পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে।বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন, ঈদে টানা ১০ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্ট যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এ সময় যাত্রীদের চাপ ছিল না। যাতায়াতকৃত যাত্রীদের যেন দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য ইমিগ্রেশনের কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।বেনাপোল শুল্কভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, টানা ছুটি শেষে বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা কর্মস্থলে যোগ দিয়েছেন। প্রথম দিনে কাস্টম হাউসে ব্যবসায়ীদের উপস্থিতি কম থাকায় কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত কাটিয়েছেন একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে। আজ সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও ঢিমেতালে চলছে। তবে দুই এক দিনের মধ্যে পুরোদমে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেইপিজেডে পাহাড় কাটার প্রতিবেদন মানতে নারাজ জিএম, সাংবাদিকদের বললেন ‘হলুদ’
কেইপিজেডে পাহাড় কাটার প্রতিবেদন মানতে নারাজ জিএম, সাংবাদিকদের বললেন ‘হলুদ’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ চলছে পাহাড় কাটার মহোৎসব। পরিবেশ আইন উপেক্ষা করে একের পর এক Read more

ফটিকছড়িতে টিসিবির নিম্নমানের চাল বিতরণের অভিযোগ
ফটিকছড়িতে টিসিবির নিম্নমানের চাল বিতরণের অভিযোগ

‎‎চট্টগ্রামের ফটিকছড়িতে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ভর্তুকিমূল্যের পণ্যে পঁচা, পোঁকাধরা, দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে।‎মঙ্গলবার ও বুধবার Read more

বিপিএর জরিপে আবিদ পেলেন ৪৬ শতাংশ, সাদিক কায়েম ৯ শতাংশ
বিপিএর জরিপে আবিদ পেলেন ৪৬ শতাংশ, সাদিক কায়েম ৯ শতাংশ

‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ (বিপিএ) এবং ভলান্টিয়ার সংস্থা ‘বেসরকারি’ আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের ওপর একটি জরিপ পরিচালনা করেছে।এ জরিপে অংশ Read more

ভোটে শাপলা মার্কা না রাখার নীতিগত সিদ্ধান্ত ইসির
ভোটে শাপলা মার্কা না রাখার নীতিগত সিদ্ধান্ত ইসির

‘শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের Read more

সুপ্রিম কোর্টে ফিরলো বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ
সুপ্রিম কোর্টে ফিরলো বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ

বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ এবং বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৩ মাসের মধ্যে Read more

‘জনবান্ধব ওসি’ রফিকুল ইসলাম নাগরপুর থেকে ভূঞাপুরে বদলি
‘জনবান্ধব ওসি’ রফিকুল ইসলাম নাগরপুর থেকে ভূঞাপুরে বদলি

টাঙ্গাইলের নাগরপুর থানা ছেড়ে গেলেন জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এক বছর দুই মাস দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন