অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দিনমজুর জাহাঙ্গীর হোসেন (৫২)। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকায় আড়াই মাস চিকিৎসাধীন থাকার পর গত শনিবার (১৪ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মো. জসিম।এর আগে, গত ১৫ রমজান বিকেলে এক জুয়ার ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় আহত হন সুদেব শীল মনু নামের এক ব্যক্তি। মারধরের পাঁচদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। মনুর মৃত্যুর পর তার দরিদ্র পরিবার এলাকা ছেড়ে অজানার উদ্দেশে চলে যান।মর্মান্তিক এ দুটি ঘটনা ছাড়াও উদমারা গ্রামে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অন্তত ১৫-২০টি সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান, কেউ প্রতিবাদ করলেই তাকে মারধর, লাঞ্ছনা ও হুমকির শিকার হতে হচ্ছে।জানা গেছে, সেখানকার কিশোর সন্ত্রাসীরা গ্রামের তেলিবাড়ী, অধিকারীবাড়ি, এবং বেড়িবাঁধ এলাকায় সন্ধ্যার পর জুয়ার আসর বসান। সেইসাথে  মাদক বেচাকেনা এবং ছিনতাইয়ের মতো ঘটনার সাথে জড়িয়ে পরেছেন তারা। মোটরসাইকেল ছিনতাই, কখনো চাঁদাবাজি বা প্রকাশ্যে সংঘর্ষ—প্রায় প্রতিটি অপরাধের  সাথে এদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। জানা গেছে, এসব গ্যাং সদস্যদের বয়স সাধারণত ১৪ থেকে ২২ বছর। এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “উদমারা গ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় আহত পরিবারের পাশে আমরা আছি। অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তারের  চেষ্টা চলছে। মনু শীলের মৃত্যুর ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, “কিশোর অপরাধ বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”এসকে/এনএস/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটের কোম্পানীগঞ্জে বিল থেকে মরদেহ উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জে বিল থেকে মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাউটি বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের Read more

এনআইডি জালিয়াতির স্বর্গরাজ্য কক্সবাজার!
এনআইডি জালিয়াতির স্বর্গরাজ্য কক্সবাজার!

একই ছাদের নিচে থাকেন জুবায়ের আর সামিনা। প্রতিবেশীরা জানে তারা স্বামী-স্ত্রী। একসঙ্গে সংসার করেন বহু বছর ধরে। কিন্তু জাতীয় পরিচয়পত্র Read more

একটি ঈদ ও মৃত্যুর সাথে তিনপাত্তি খেলার গল্প
একটি ঈদ ও মৃত্যুর সাথে তিনপাত্তি খেলার গল্প

হতে পারে এটাই জীবনের শেষ ঈদ, শেষ দিন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। আশেপাশের বেশিরভাগ রোগীই এরই Read more

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের Read more

সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দলটির মিডিয়া সেলের সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন