কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে অপহৃত ২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।রবিবার (১৫ জুন) ভোররাত ২টা ৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন-৮ এর ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প-১১ এর দুই বাসিন্দাকে উদ্ধার করে।উদ্ধারকৃতরা হলেন- ক্যাম্প-১১ এর ব্লক সি/১৫-এর করিম উল্লাহ (৩৭) এবং ব্লক সি/৭-এর আবুল কাছেম (৩৯)।প্রাথমিকভাবে জানা যায়, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে প্রতিজন ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকায় একাধিক স্থানীয় দালালের মাধ্যমে চুক্তিবদ্ধ হন ভিকটিমদ্বয়। থাইল্যান্ড পৌঁছানোর পর তাদের কাছ থেকে আরও ২ লাখ ৩০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৬০ হাজার টাকা দাবি করা হয়। আত্মীয়-স্বজনরা ওই অর্থ পরিশোধ করলেও তারা মালয়েশিয়ায় পৌঁছাতে ব্যর্থ হন। দেশে ফেরার পর সংশ্লিষ্ট দালালচক্র ক্ষুব্ধ হয়ে তাদের অপহরণ করে আটকে রাখে।বিষয়টি নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নিয়োজিত ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপহৃত দুই রোহিঙ্গাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা করি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার ও অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে কাজ চলছে। বর্তমানে উদ্ধারকৃত রোহিঙ্গারা পুলিশ হেফাজতে রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখলেন নেইমার
হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখলেন নেইমার

সম্প্রতি সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তবে এখানেও তার সঙ্গী হয়েছিল Read more

সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত Read more

নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন
নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন

নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (০৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার Read more

হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ
হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ

এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় প্রথম হয়েছে বাংলাদেশ। হজ শেষে সম্প্রতি সৌদি সরকার এ তালিকা প্রকাশ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন